জিম্বাবুয়ে সফরের টি-টোয়েন্টি দল ঘোষণা, নেতৃত্বে তাওহীদ হৃদয়

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 2 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
জিম্বাবুয়ে সফরের টি-টোয়েন্টি দল ঘোষণা, নেতৃত্বে তাওহীদ হৃদয়

জিম্বাবুয়ে সফরের টি-টোয়েন্টি দল ঘোষণা, নেতৃত্বে তাওহীদ হৃদয়

জিম্বাবুয়ে সফরের টি-টোয়েন্টি দল ঘোষণা, নেতৃত্বে তাওহীদ হৃদয়

২০২৬ সালের জিম্বাবুয়ে সফরের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন তাওহীদ হৃদয়।

দলে রয়েছেন পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, মোহাম্মদ সাইফ হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী চৌধুরী, উইকেটকিপার ব্যাটার নুরুল হাসান সোহান, শেখ মাহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা, মো. সাইফ উদ্দিন এবং আবদুল গাফফার সাকলাইন।

আগামী ১৫ জুলাই বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। একই ভেন্যুতে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৭ ও ১৯ জুলাই। তিনটি ম্যাচই বাংলাদেশ সময় বিকেল ৪টা ৩০ মিনিটে শুরু হবে।

বাংলাদেশের টি-টোয়েন্টি দল:

তাওহীদ হৃদয় (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, মোহাম্মদ সাইফ হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী চৌধুরী, নুরুল হাসান সোহান, শেখ মাহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা, মো. সাইফ উদ্দিন ও আবদুল গাফফার সাকলাইন।