শান্ত-মুশফিকের জোড়া ফিফটিতে ছুটছে বাংলাদেশ
-
1
নীতিশ ও স্যামসনের দাপটে আফগানিস্তানকে উড়য়ে সিরিজ জয় ভারতের
-
2
চট্টগ্রামে জমকালো আয়োজনে চট্টগ্রাম রিজিওনাল টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
-
3
টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়কত্ব ছাড়লেন জ্যোতি
-
4
জাতীয় ক্রিকেট লিগের ২৮তম আসর শুরু ৩ অক্টোবর, পর্দা নামবে ১৭ নভেম্বর
-
5
বিপিএলে ফিক্সিং নিষিদ্ধ চট্টগ্রাম রয়্যালসের সাবেক মালিক ও কর্মকর্তা
শান্ত-মুশফিকের জোড়া ফিফটিতে ছুটছে বাংলাদেশ
শান্ত-মুশফিকের জোড়া ফিফটিতে ছুটছে বাংলাদেশ
দুঃস্বপ্নের মতো শুরু, এরপর বাংলাদেশের দারুণ কামব্যাক। প্রথম সেশনে বাংলাদেশের ৯০/৩, পরের সেশনে কোনো উইকেট না হারিয়ে রান আসে আরও ৯২ রান। শান্ত-মুশফিকের শতরানের জুটিতে বাংলাদেশের দারুণ সেশন।
ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম আছেন দারুণ ছন্দে। ফিফটি হাঁকিয়ে দু'জনেই আছেন সেঞ্চুরির পথে। দ্বিতীয় সেশনে ৩০ ওভার ব্যাট করে কোনো উইকেট না হারিয়ে ৯২ রান তুলেছে বাংলাদেশ। নাজমুল ১৪৩ বলে ৭০ ও মুশফিক ১১১ বলে ৬৬ রানে অপরাজিত।
৪৫ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়েছিলো বাংলাদেশ। এমন পরিস্থিতি সামাল দিয়ে বাংলাদেশকে দারুণভাবে টেনে নিচ্ছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। দুজনেই তুলেছেন ফিফটি, জুটিতে পেরিয়েছে শতরান।
গলে প্রথম সেশনে ৩ উইকেটে ৯০ রান তুলেছিলো বাংলাদেশ। দ্বিতীয় সেশনে কোন উইকেট পড়েনি। ৩ উইকেটে ১৮২ রান তুলে চা-বিরতিতে গেছে সফরকারী দল। শান্ত ৭০ ও মুশফিক ৬৬ রানে অপরাজিত আছেন। চতুর্থ উইকেট জুটিতে এখন পর্যন্ত এসেছে ১৩৭ রান।
