গলে আরও এক বাংলাদেশময় সেশন, ডাবলের পথে মুশফিক
-
1
নীতিশ ও স্যামসনের দাপটে আফগানিস্তানকে উড়য়ে সিরিজ জয় ভারতের
-
2
চট্টগ্রামে জমকালো আয়োজনে চট্টগ্রাম রিজিওনাল টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
-
3
টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়কত্ব ছাড়লেন জ্যোতি
-
4
জাতীয় ক্রিকেট লিগের ২৮তম আসর শুরু ৩ অক্টোবর, পর্দা নামবে ১৭ নভেম্বর
-
5
বিপিএলে ফিক্সিং নিষিদ্ধ চট্টগ্রাম রয়্যালসের সাবেক মালিক ও কর্মকর্তা
গলে আরও এক বাংলাদেশময় সেশন, ডাবলের পথে মুশফিক
গলে আরও এক বাংলাদেশময় সেশন, ডাবলের পথে মুশফিক
গল টেস্টের লাগাম নিজেদের হাতেই রেখেছে সফরকারী বাংলাদেশ দল। ১ম দিনের ন্যায় ২য় দিনেও আধিপত্য বজায় রেখেছে টাইগার ব্যাটাররা। দিনের শুরুতে নাজমুল হোসেন শান্ত আউট হলেও, ১ম সেশনের বাকিটা সময় দারুণভাবে পার করেছেন মুশফিকুর রহিম ও লিটন দাস।
দ্বিতীয় দিনের প্রথন সেশনের শুরুতেই আসিথা ফার্নান্দোর বলে আঞ্জেলো ম্যাথুসের হাতে ক্যাচ তুলে ১৪৮ রানে বিদায় নেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ১৩৬ রান অপরাজিত থেকে ডাবল সেঞ্চুরির আশা জাগিয়ে দ্বিতীয় দিনে খেলতে নামেন তিনি।
তবে মাত্র ১২ রান যোগ করতেই হয়ে যান আউট। তবে ডাবল সেঞ্চুরির পথে ঠিক ই এগিয়ে যাচ্ছেন মুশফিকুর রহিম। ১৪১ রান নিয়ে ব্যাটিং চালিয়ে যাচ্ছেন তিনি।
৩ উইকেটে ২৯২ রান নিয়ে দ্বিতীয় দিনে খেলা শুরু করে বাংলাদেশ। দ্বিতীয় দিনের প্রথম সেশনে আরও ১ উইকেট হারিয়ে ৩৮৩ রান সংগ্রহ করে লাঞ্চ বিরতিতে যায় তারা। প্রথম সেশনে খেলা হয়েছে ২৭ ওভার আর তাতে বাংলাদেশ তুলেছে ৯১ রান, হারিয়েছে ১ টি উইকেট
শান্ত আউট হওয়ার পর লিটন দাস ক্রিজে এসে করতে থাকেন সাবলীল ব্যাটিং। ৮ রানের ফিরতে পারতেন তিনি তবে লঙ্কান ফিল্ডারদের ভুলে সে যাত্রায় বেচে যান লিটন। তার ১৪ রানেও মিড উইকেটে ক্যাচ মিস করেন পাথুম নিসাঙ্কা। ২ বার জীবন পেয়ে ওয়ানডে মেজাজে ব্যাটিং করে ৫৭ বলে ৪৩ রান করে অপরাজিত আছেন তিনি। লিটন-মুশফিকের জুটি থেকে এখন পর্যন্ত এসেছে ৭৪ রান। এই জুটিও এগিয়ে যাচ্ছে বড় রানের দিকে।
