২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের টিকিট নিশ্চিত

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 2 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের টিকিট নিশ্চিত

২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের টিকিট নিশ্চিত

২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের টিকিট নিশ্চিত

চলমান নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপপর্ব শেষে শীর্ষ চারে থাকা দলগুলো ২০২৮ সালের পরবর্তী আসরে সরাসরি খেলার টিকিট নিশ্চিত করেছে।

গ্রুপ-১ থেকে অস্ট্রেলিয়া, ভারত, দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ জায়গা করে নিয়েছে। আর গ্রুপ-২ থেকে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা সরাসরি বিশ্বকাপে খেলবে।

আয়োজক দেশ হওয়ায় পাকিস্তানও ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে। যদিও চলতি আসরে তারা গ্রুপ-২-এ মাত্র একটি ম্যাচ জিতে পঞ্চম স্থানে থেকে বিদায় নিয়েছে।

অন্যদিকে, শুক্রবার শ্রীলঙ্কার কাছে হেরে সরাসরি বিশ্বকাপে জায়গা করে নেওয়ার সুযোগ হারিয়েছে স্কটল্যান্ড।

মোট ১২ দলের টুর্নামেন্টে দশম স্থানটি নির্ধারিত হবে ২০২৬ সালের ৬ জুলাই প্রকাশিত আইসিসির নারী টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের ভিত্তিতে। বর্তমানে নবম স্থানে থাকা আয়ারল্যান্ড সেই জায়গাটি পাওয়ার পথে এগিয়ে রয়েছে।

বাকি দুটি দল নির্ধারিত হবে ১০ দল নিয়ে আয়োজিত বৈশ্বিক বাছাইপর্বের মাধ্যমে, যেখানে আঞ্চলিক বাছাইপর্ব পেরিয়ে আসা দলগুলো অংশ নেবে।

বর্তমান র‍্যাংকিংয়ে ১৪তম স্থানে থাকা নেদারল্যান্ডসের মূল পর্বে উঠতে হলে বাছাইপর্ব খেলতে হবে বলেই ধারণা করা হচ্ছে। একইভাবে স্কটল্যান্ড (১১তম) এবং আয়ারল্যান্ডও (৯তম) যদি ৬ জুলাইয়ের আগে র‍্যাংকিংয়ে নিচে নেমে যায়, তবে তাদেরও বাছাইপর্বে খেলতে হতে পারে।

এদিকে, আগামী বছর শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য উদ্বোধনী নারী চ্যাম্পিয়ন্স ট্রফির দল বিন্যাসও চূড়ান্ত করেছে আইসিসি। স্বাগতিক শ্রীলঙ্কার সঙ্গে ৬ জুলাইয়ের টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে অনুযায়ী শীর্ষ পাঁচ দল এই টুর্নামেন্টে খেলবে। বর্তমান অবস্থান অনুযায়ী অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা অংশ নেওয়ার পথে রয়েছে।