৬ ম্যাচের সিরিজ খেলতে শ্রীলঙ্কায় যাবে বাংলাদেশের যুবারা
-
1
পাকিস্তানের ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্তে উদ্বেগ আইসিসির
-
2
লাহোরে অস্ট্রেলিয়াকে ১১১ রানে উড়িয়ে দিয়ে হোয়াইটওয়াশ পাকিস্তানের
-
3
পাকিস্তানের ভারতবিরোধী বিশ্বকাপ বয়কট, সাবেক ক্রিকেটারদের উত্তেজনা ও উদ্বেগ
-
4
১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে মাঠে নামবে না পাকিস্তান
-
5
টম ব্যান্টনের অর্ধশতক, ইংল্যান্ডের ছয় উইকেটের জয়
৬ ম্যাচের সিরিজ খেলতে শ্রীলঙ্কায় যাবে বাংলাদেশের যুবারা
৬ ম্যাচের সিরিজ খেলতে শ্রীলঙ্কায় যাবে বাংলাদেশের যুবারা
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের শ্রীলঙ্কা সফরের সূচি প্রকাশ। আগামী এপ্রিলে লঙ্কানদের বিরুদ্ধে ৬ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশের যুবারা।
৫০ ওভারের ফরম্যাটের ৬ ম্যাচ খেলতে আগামী এপ্রিল মাসে শ্রীলঙ্কায় যাবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আজ এক বিবৃতি দিয়ে বাংলাদেশ দলের সফরসূচি প্রকাশ করে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)।
হাম্বানটোটার মাহিন্দা রাজাপাকসে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম আয়োজন করবে সিরিজের সবগুলো ম্যাচ। সিরিজের প্রথম ওয়ানডে শুরু হবে ২৬ এপ্রিল। এর আগে ২৪ এপ্রিল একটি ওয়ার্মআপ ম্যাচ খেলবে বাংলাদেশের যুবারা।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের শ্রীলঙ্কা সফর সূচি-
২৪ এপ্রিল- ওয়ার্ম আপ ম্যাচ
২৬ এপ্রিল- প্রথম ওয়ানডে, হাম্বানটোটা
২৮ এপ্রিল- দ্বিতীয় ওয়ানডে
১ মে- তৃতীয় ওয়ানডে
৩ মে- চতুর্থ ওয়ানডে
৬ মে- পঞ্চম ওয়ানডে
৮ মে- ষষ্ঠ ও শেষ ওয়ানডে।
