ভারতের কাছে ৫ উইকেটের পরাজয় বাংলাদেশের মেয়েদের

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 2 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
ভারতের কাছে ৫ উইকেটের পরাজয় বাংলাদেশের মেয়েদের

ভারতের কাছে ৫ উইকেটের পরাজয় বাংলাদেশের মেয়েদের

ভারতের কাছে ৫ উইকেটের পরাজয় বাংলাদেশের মেয়েদের

আইসিসি নারী টি-২০ বিশ্বকাপের গ্রুপ 'এ'-এর গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ নারী দলকে ৫ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে ভারত নারী ক্রিকেট দল। ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে বাংলাদেশের দেওয়া ১৩৭ রানের লক্ষ্যমাত্রা ১৯ বল বাকি থাকতেই টপকে যায় ভারত। এই জয়ের ফলে সেমিফাইনালের রেসে নিজেদের অবস্থান আরও মজবুত করল হারমনপ্রীত কৌরের দল।

ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যাতি। তবে ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৬ রানেই থমকে যায় বাংলাদেশের ইনিংস।

বাংলাদেশের পক্ষে ওপেনার জুয়াইরিয়া ফেরদৌস ৩১ বলে ৫টি চারের সাহায্যে সর্বোচ্চ ৩৩ রান করেন। অধিনায়ক নিগার সুলতানা খেলেন ২৭ বলে ৩২ রানের একটি কার্যকরী ইনিংস। এছাড়া সোবহানা মোস্তারি ২২ এবং স্বর্না আক্তার ১৩ রান করলেও বড় কোনো জুটি গড়ে ওঠেনি। 

ভারতের পক্ষে বল হাতে দুর্দান্ত পারফর্ম করেন স্পিনার রাধা যাদব। তিনি ৪ ওভারে ২৮ রান দিয়ে নেন ৩টি উইকেট। এছাড়া ৪ ওভারে মাত্র ২১ রান খরচায় ২ উইকেট শিকার করেন শ্রী চারণী। নন্দিনী শর্মা ও রেণুকা সিং পান ১টি করে উইকেট।

১৩৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারতকে উড়ন্ত সূচনা এনে দেন ওপেনার শাফালি বর্মা। প্রথম ওভারেই জীবন পাওয়ার পূর্ণ সুযোগ নিয়ে ম্যাচ নিজের নিয়ন্ত্রণে নেন তিনি। শাফালি মাত্র ৩৪ বলে খেলেন ৫৩ রানের এক বিধ্বংসী ইনিংস, যার মধ্যে ছিল ৮টি চার ও ১টি ছক্কার মার। ওয়ানডাউন ব্যাটার যস্তিকা ভাটিয়া করেন ১৮ বলে ২৩ রান।

মাঝের ওভারে বাংলাদেশের রিতু মণি জোড়া আঘাত  হেনে ভারতের কিছুটা চাপ তৈরি করার চেষ্টা করলেও জেমিমা রদ্রিগেজের ১৫ বলে ২৬ রানের ঝোড়ো ইনিংস ভারতকে জয়ের দ্বারে পৌঁছে দেয়। শেষদিকে অধিনায়ক হারমনপ্রীত কৌর ১৩ রানে অপরাজিত থাকেন এবং দীপ্তি শর্মা একটি বাউন্ডারি মেরে ১৬.৫ ওভারেই ভারতের জয় নিশ্চিত করেন। 

বাংলাদেশের হয়ে রিতু মণি ২টি এবং মারুফা আক্তার, নাহিদা আক্তার ও রাবেয়া খাতুন ১টি করে উইকেট নেন।