ভারতের কাছে পাত্তাই পাচ্ছে না বাংলাদেশের নারীরা
-
1
লিটন সাইফের ব্যাটে উড়ে গেল দুরন্ত, অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপে জয় দিয়ে শুরু ধুমকেতুর
-
2
বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন হর্ষিত রানা, দলে ঢুকলেন মোহাম্মদ সিরাজ
-
3
রুদ্ধশ্বাস ফিনিশ, সোহানের ব্যাটে দুই উইকেটের নাটকীয় জয় দুর্বারের
-
4
টি-টোয়েন্টি বিশ্বকাপের ধারাভাষ্যে থাকছেন বাংলাদেশের আতহার আলী খান
-
5
চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন হ্যাজলউড
ভারতের কাছে পাত্তাই পাচ্ছে না বাংলাদেশের নারীরা
ভারতের কাছে পাত্তাই পাচ্ছে না বাংলাদেশের নারীরা
প্রথম ম্যাচে ৪৪ রানে হার, দ্বিতীয় ম্যাচে ১৯ রানে, তৃতীয় ম্যাচে ৭ উইকেটে ও চতুর্থ ম্যাচে ৫৬ রানে হার। সিলেটে সফরকারী ভারত নারী দলের বিপক্ষে পাত্তাই পাচ্ছে না বাংলাদেশ নারী দল।
৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে আর বাকি কেবল ১ ম্যাচ। শেষ ম্যাচে বাঘিনীরা হোয়াইটওয়াশ এড়াতে মাঠে নামবে, জয়ের আশায়।
অস্ট্রেলিয়া নারী দলের বিপক্ষে পাত্তা পায়নি বাঘিনীরা। ৩ ওয়ানডেতে বড় ব্যবধানে হারের পর টি-টোয়েন্টিতেও ধবলধোলাই। বড় দলের বিপক্ষে প্রতিরোধই গড়ে তুলতে ব্যর্থ নিগার সুলতানা জ্যোতির দল।
ভারতের বিপক্ষে সর্বশেষ ম্যাচের কথাই ধরুন। গতকাল (৬ মে) বৃষ্টিবিঘ্নিত ম্যাচে আগে ব্যাট করে ১৪ ওভারে ৬ উইকেটে ১২২ রান করে ভারত।
৫ চারে ২৬ বলে ৩৯ রান করে ভারতের সেরা পারফর্মার অধিনায়ক হারমানপ্রীত কর। বল হাতে ২ টি করে উইকেট নেন মারুফা আক্তার ও রাবেয়া খান। ১ উইকেট নেন শরিফা খাতুন।
জবাব দিতে নামা বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ১৪ ওভারে ১২৫। তবে ৭ উইকেট হারিয়ে কেবল ৬৮ রান করতে পারে তাঁরা। ওপেনার দিলারা আক্তার ২৫ বলে ২১ রান করেন, তিনে নামা রুবিয়া হায়দার ঝিলিক ১৩ রান করেন। আর দুই ওংক স্পর্শ করেন ৭ নম্বরে নামা শরিফা খাতুন (১১*)। ভারতের পক্ষে ২ টি করে উইকেট নেন দীপ্তি শর্মা ও আশা সোবহানা।
আগামী ৯ মে ৫ম ও শেষ ম্যাচে মাঠে নামবে দুই দল। ভারতের জন্য ম্যাচটা হোয়াইটওয়াশ করার, বাংলাদেশের জন্য এড়ানোর।
