যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশের হার ও শান্তর অজুহাত
-
1
পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়ে সিরিজ ৩-০ ব্যবধানে ইংল্যান্ডের
-
2
জাতীয় দল ও ফিটনেস সবার আগে, নাহিদ রানাকে নিয়ে বিসিবির কড়া অবস্থান
-
3
অভিষেকের বিধ্বংসী ফিফটিতে আফগানিস্তানকে উড়িয়ে ভারতের সহজ জয়
-
4
পাকিস্তানের ম্যাচের ৫০ শতাংশ ফি কর্তন ও ১১ টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট জরিমানা
-
5
স্মৃতি-শেফালির জোড়া ফিফটিতে শ্রীলঙ্কাকে হারিয়ে ভারতের এশিয়া কাপ জয়
যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশের হার ও শান্তর অজুহাত
যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশের হার ও শান্তর অজুহাত
'আমরা ভালো ব্যাট করিনি, শুরুটা ভালো করলেও মাঝে বেশ কিছু উইকেট হারিয়েছি। আমি মনে করি যদি আমরা আরও ২০ রান বেশি করতে পারতাম তাহলে সেটা ভালো হত।'- যুক্তরাষ্ট্রের বিপক্ষে হারের পর এভাবেই কথা বলেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
শুধু ব্যাটারদের নয়, শান্ত দুষলেন পেসারদেরও। তিনি বলেন, 'আমাদের স্পিনাররা বেশ ভালো করেছে। তবে শেষ ২-৩ ওভারে আমাদের সিমাররা তাঁদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেনি। আশা করি পরবর্তী ম্যাচে তাঁরা ফিরে আসবে।'
উদ্বোধনী জুটিতে ৪ ওভারে ৩৪ রান তোলার পরেও বাংলাদেশ কোনমতে ২০ ওভারে ১৫৩ রান করে। সে রান যে যথেষ্ট নয় তা বুঝিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র।
৩ বল ও ৫ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় তাঁরা। ১৪.৫ ওভারে ৯৪ রানে ৫ উইকেট ছিল যুক্তরাষ্ট্রের। সেখান থেকে ৩১ বলে দরকার ছিল ৬০ রান। কোরি অ্যান্ডারসন ২৫ বলে অপরাজিত ৩৪ ও হারমীত সিং ১৩ বলে অপরাজিত ৩৩ রান করে যে কাজ ২৮ বলেই সারেন।
