বাংলাদেশকে নিয়ে আশাবাদী অ্যাশলি জাইলস
-
1
ভারতের বিরুদ্ধে আফগানিস্তানের টি-টোয়েন্টি দল ঘোষনা
-
2
গ্রেপ্তারকাণ্ডের পর ইংল্যান্ড দল থেকে বাদ ব্রাইডন কার্স
-
3
জিম্বাবুয়ে টি-টোয়েন্টি দল ঘোষণা, বাদ পড়েছেন এনগারাভা ও টেলর
-
4
হেডিংলে টেস্টে পাকিস্তানের চরম বিপর্যয়, আবহাওয়া বাঁধাকে দায়ী করলেন উমর গুল
-
5
অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের
বাংলাদেশকে নিয়ে আশাবাদী অ্যাশলি জাইলস
বাংলাদেশকে নিয়ে আশাবাদী অ্যাশলি জাইলস
পহেলা জুন পর্দা উঠতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি ২০১৭ এর। এরই মধ্যে জল্পনা-কল্পনা শুরু হয়ে গেছে টুর্নামেন্টে অংশগ্রহন করা আট দলকে নিয়ে। কোন চার দল যাবে সেমিফাইনালে, কোন দুই দল খেলবে ফাইনাল আর কারা হবে চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়ন। কেউ বলছেন ভারত, কেউ বা অস্ট্রেলিয়া। আবার কেউ এগিয়ে রাখছেন স্বাগতিক ইংল্যান্ড কে। তবে মজার ব্যাপার হচ্ছে এতসব বড় দলের ভিড়েও কেউ কেউ আশাবাদী ১০ বছর পর এবারের আসরে খেলতে যাওয়া বাংলাদেশকে নিয়ে। তাদের মধ্য একজন অ্যাশলি জাইলস। ইংল্যান্ডের এই সাবেক অধিনায়ক মনে করেন এবারের আসরে বাংলাদেশ ভালো কিছু করে দেখানোর অনেক বেশি সম্ভাবনা রয়েছে। আসরের উদ্বোধনী ম্যাচ স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে। সেদিন ইংল্যান্ড চাপে থাকবে এটাই স্বাভাবিক। কেননা, ঘরের মাঠে সমর্থকদের প্রত্যাশা ভীষণ রকমের চাপ। অন্যদিকে গত দু’বছর ধরে বাংলাদেশ যেভাবে টানা পারফর্ম করে আসছে সেটা সত্যিই অসাধারণ ব্যাপার। সর্বশেষ নিউজিল্যান্ড কে হারিয়ে এখানে খেলতে এসেছে তারা। জাইলস এটাও মনে করিয়ে দিলেন, বাংলাদেশ যে গ্রুপে আছে সেখানে ইংল্যান্ড ছাড়াও আছে নিউজিল্যান্ড-অষ্ট্রেলিয়ার মত শক্তিশালী দলগুলো। তবে টুর্নামেন্টের শেষ চারে বাংলাদেশের খেলার ব্যাপারে জাইলস বলেন, ‘বাংলাদেশের সামনে এবার বেশ ভালো করার সুযোগ রয়েছে। আমার মতে শেষ চারে উঠবে ইংল্যান্ড, দক্ষিন আফ্রিকা, বাংলাদেশ এবং ভারত। আর যদি বাংলাদেশ উঠতে না পারে সে ক্ষেত্রে শেষ চারে খেলবে অস্ট্রেলিয়া’।
