ক্যান্সার আক্রান্ত অনূর্ধ্ব-১৮ ক্রিকেটার মেহেদীর পাশে দাঁড়াল বিসিবি

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 4 ঘন্টা আগে আপডেট: 15 মিনিট আগে
ক্যান্সার আক্রান্ত অনূর্ধ্ব-১৮ ক্রিকেটার মেহেদীর পাশে দাঁড়াল বিসিবি

ক্যান্সার আক্রান্ত অনূর্ধ্ব-১৮ ক্রিকেটার মেহেদীর পাশে দাঁড়াল বিসিবি

ক্যান্সার আক্রান্ত অনূর্ধ্ব-১৮ ক্রিকেটার মেহেদীর পাশে দাঁড়াল বিসিবি

বিভাগীয় ক্রিকেট দলের প্রতিশ্রুতিশীল তরুণ ক্রিকেটার মেহেদী হাসান হৃদয়ের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সম্প্রতি মারাত্মক ব্যাধি ‘অ্যাকিউট মায়েলোয়েড লিউকেমিয়া’ (এএমএল) বা ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়েছেন এই উদীয়মান ক্রিকেটার। তার এই কঠিন সময়ে চিকিৎসার ব্যয়ভার বহনে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

আজ মিরপুর বিসিবি ম্যানেজমেন্ট অফিসে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে মেহেদীর চিকিৎসার জন্য ৫ লক্ষ টাকার একটি চেক তার বাবার হাতে তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

চেক হস্তান্তরকালে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ইসরাফিল খসরু চেয়ারম্যান, বিসিবি অর্থ কমিটি। নিজাম উদ্দিন চৌধুরী, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও), বিসিবি।

বিসিবি কর্তারা জানান, মেহেদী হাসান হৃদয় দেশের ক্রিকেটের একটি ভবিষ্যৎ সম্ভাবনা। তার এই আকস্মিক অসুস্থতায় বোর্ড গভীরভাবে মর্মাহত। বিসিবি সবসময় তরুণ ও প্রতিভাবান ক্রিকেটারদের পাশে থাকে এবং মেহেদীর উন্নত চিকিৎসার জন্য পরবর্তীতেও প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখা হবে।

বর্তমানে মেহেদীর পরিবার তার চিকিৎসার খরচ চালাতে হিমশিম খাচ্ছিল। বিসিবি এবং ক্রীড়া মন্ত্রণালয়ের এই যৌথ উদ্যোগ ও আর্থিক সহায়তা এই কঠিন সময়ে তার পরিবারের জন্য বড় ধরণের স্বস্তি বয়ে এনেছে।