ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে বাংলাদেশের মেয়েরা
-
1
চোট কাটিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দলে ফিরলেন লিটন দাস
-
2
ফ্লেমিংয়ের ওপর আস্থা, ইংলিশ কোচিং কাঠামো নিয়ে হতাশ ভন
-
3
অধিনায়কত্ব ছাড়লেন স্কট এডওয়ার্ডস, নেদারল্যান্ডসের নতুন অধিনায়ক বাস ডি লিডে
-
4
গ্লোবাল সুপার লিগে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন অ্যামাজন ওয়ারিয়র্স
-
5
দক্ষিণ আফ্রিকার পেস তোপে গুঁড়িয়ে বাংলাদেশ ইমার্জিং, শুরুতেই হার ত্রিদেশীয় সিরিজে
ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে বাংলাদেশের মেয়েরা
ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে বাংলাদেশের মেয়েরা
ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) আজ এক বিবৃতিতে, বাংলাদেশ নারী ক্রিকেট দলের উইন্ডিজ সফরসূচি ঘোষণা করেছে। সেন্ট কিটসে ১৯ জানুয়ারি থেকে মাঠে গড়াবে ওয়ানডে সিরিজ, এরপর দুই দুল খেলবে ৩ ম্যাচের টি-টোয়েন্টি।
সেন্ট কিটসে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশ নারী দলের সাদা বলের সফরের সময়সূচী ঘোষণা করেছে সিডব্লিউআই। এই সফরে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি খেলা হবে, সবগুলোই ওয়ার্নার পার্কে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ দল ১৪ জানুয়ারি সেন্ট কিটসে পৌঁছাবে, এরপর ১৯ জানুয়ারি খেলতে নামবে সিরিজের প্রথম ওয়ানডে। বাকি দুই ম্যাচ মাঠে গড়াবে ২১ ও ২৪ জানুয়ারি। এরপর ২৭, ২৯ ও ৩১ জানুয়ারি বাংলাদেশ-উইন্ডিজের মেয়েরা খেলবে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
বাংলাদেশ নারী দলের ওয়েস্ট ইন্ডিজ সফরসূচি-
১৯ জানুয়ারি- প্রথম ওয়ানডে
২১ জানুয়ারি- দ্বিতীয় ওয়ানডে
২৪ জানুয়ারি- তৃতীয় ও শেষ ওয়ানডে
২৭ জানুয়ারি- প্রথম টি-টোয়েন্টি
২৯ জানুয়ারি- দ্বিতীয় টি-টোয়েন্টি
৩১ জানুয়ারি- তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি।
