নারী ক্রিকেটে ট্রান্সজেন্ডার নারীদের অংশগ্রহণ নিষিদ্ধ করল ইংল্যান্ড
-
1
পাকিস্তানের জন্য বড় ধাক্কা, আঙুল ভেঙে উইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন শান মাসুদ
-
2
আলজারি জোসেফ ও ড্যারেন স্যামির মধ্যে বিতর্ক
-
3
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের ১২ ভেন্যু চূড়ান্ত, ফাইনাল হতে পারে জোহানেসবার্গ বা কেপটাউনে
-
4
অলরাউন্ড সাকিব ও হৃদয়ের কার্যকর ইনিংসে ক্যান্ডির বিরুদ্ধে জাফনার জয়
-
5
চোট কাটিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দলে ফিরলেন লিটন দাস
নারী ক্রিকেটে ট্রান্সজেন্ডার নারীদের অংশগ্রহণ নিষিদ্ধ করল ইংল্যান্ড
নারী ক্রিকেটে ট্রান্সজেন্ডার নারীদের অংশগ্রহণ নিষিদ্ধ করল ইংল্যান্ড
ইংল্যান্ড ক্রিকেট বোর্ড নারী ক্রিকেট থেকে ট্রান্সজেন্ডার নারীদের নিষিদ্ধ করেছে। নারী ক্রিকেটে ট্রান্সজেন্ডারদের অংশগ্রহণ সম্পর্কে ইসিবি আজ তাদের সিদ্ধান্তের কথা জানিয়েছে।
ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড নিশ্চিত করেছে, ট্রান্সজেন্ডার নারীরা আর উইমেন্স ক্রিকেটের কোনো প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না।
১৬ এপ্রিল যুক্তরাজ্যের সুপ্রিম কোর্ট কর্তৃক ঘোষিত আইন অনুসরণ করে ইসিবি আজ নারী ও মেয়েদের ক্রিকেটে ট্রান্সজেন্ডার খেলোয়াড়দের যোগ্যতা সম্পর্কিত নিয়মাবলীতে পরিবর্তনের ঘোষণা দিয়েছে।
শুধুমাত্র যাদের জৈবিক লিঙ্গ নারী তারাই নারী ক্রিকেট এবং মেয়েদের ক্রিকেট ম্যাচে খেলার যোগ্য হবেন। ট্রান্সজেন্ডার নারী এবং মেয়েরা উন্মুক্ত এবং মিশ্র ক্রিকেটে খেলা চালিয়ে যেতে পারবেন।
১ জুন থেকে ইংল্যান্ডে আর ট্রান্সজেন্ডার নারীরা মহিলা ফুটবলে খেলতে পারবেন না বলে ফুটবল অ্যাসোসিয়েশন নিশ্চিত করার একদিন পর এই সিদ্ধান্ত নেওয়া হল।
