ফিটনেসের কঠিন পরীক্ষা এইচপি ক্যাম্পে
-
1
ভারতের বিরুদ্ধে আফগানিস্তানের টি-টোয়েন্টি দল ঘোষনা
-
2
গ্রেপ্তারকাণ্ডের পর ইংল্যান্ড দল থেকে বাদ ব্রাইডন কার্স
-
3
জিম্বাবুয়ে টি-টোয়েন্টি দল ঘোষণা, বাদ পড়েছেন এনগারাভা ও টেলর
-
4
অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের
-
5
হেডিংলে টেস্টে পাকিস্তানের চরম বিপর্যয়, আবহাওয়া বাঁধাকে দায়ী করলেন উমর গুল
ফিটনেসের কঠিন পরীক্ষা এইচপি ক্যাম্পে
ফিটনেসের কঠিন পরীক্ষা এইচপি ক্যাম্পে
জাতীয় দল থেকে বাদ পড়া আর ঢাকা প্রিমিয়ার লিগে ভালো পারফর্ম করা ক্রিকেটারদের নিয়েই গড়া হাই পারফরম্যান্স ক্যাম্প। তাদের নিয়ে বিসিবি’র একাডেমি মাঠে আজ থেকে শুরু হয়েছে প্রস্ততি পর্ব।
প্রস্ততির প্রথম দিনেই ক্যাম্পে থাকা ক্রিকেটারদের দিতে হয়েছে ফিটনেসের কঠিন পরীক্ষা। ট্রেনার তুষার কান্তি হালদার সবার পরীক্ষা নিয়েছেন শারীরিক সক্ষমতার। ৭-৮ জন করে কয়েকটি গ্রুপে ভাগ করে দেয়া হয়েছিলো সবাইকে।
জাতীয় দলের বাহিরে থাকা বিজয়, আল-আমীন ও ছিলেন আজকের ফিটনেস পরীক্ষায়। ১০ রাউন্ডের পরীক্ষায় শেষ পর্যন্ত টিকে থাকতে পারেননি অনেকেই। টিকে ছিলেন ইরফান শুক্কুর আর তাসামুল হক।
ছয় সপ্তাহ ধরে চলবে এই প্রস্ততি ক্যাম্প। মাঝে ২৪ তারিখ থেকে ক্রিকেটাররা ছুটি পাবে ঈদের। ঈদের পর ক্যাম্প শুরু হবে পুনরায়।
গতকালই ঢাকা পৌছেছেন এইচপি দলের কোচ সায়মন হেলমেট। আজই যোগ দেন ক্যাম্পে। ক্যাম্পে এসে দেখেন সবাই অনুশীলন নিয়ে ব্যাস্ত। এই দেখে খুশি হেলমেটও।
ক্যাম্পে ডাক পাওয়া ১৬ ক্রিকেটারের মধ্য থেকে বাছাই করা হবে ১৬ সদস্যের ইমার্জিং দল। এই দল আগামী জুলাইয়ে সফর করবে অস্ট্রেলিয়া। সেখানে অস্ট্রেলিয়ার একটি ঘরোয়া দলের সাথে খেলা আছে চারটি একদিনের ম্যাচ, দুটি দুই দিনের এবং একটি তিন দিনের ম্যাচ। এই ট্যুর শেষে আগামী সেপ্টেম্বরে খেলার কথা রয়েছে ইংল্যান্ডে।
আবু হায়দার রনি, আনামুল হক বিজয়, আল আমীন দের মত বাদ পড়া ক্রিকেটারদের জন্য জাতীয় দলে জায়গা করে নেয়ার এটাই সবচেয়ে বড় মঞ্চ। এমনটি ই মনে করেন তাঁরা।
