শিক্ষার্থীদের জন্য ফ্রি গ্যালারি, বাংলাদেশ-পাকিস্তান টেস্টে বিশেষ উদ্যোগ
-
1
পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়ে সিরিজ ৩-০ ব্যবধানে ইংল্যান্ডের
-
2
জাতীয় দল ও ফিটনেস সবার আগে, নাহিদ রানাকে নিয়ে বিসিবির কড়া অবস্থান
-
3
অভিষেকের বিধ্বংসী ফিফটিতে আফগানিস্তানকে উড়িয়ে ভারতের সহজ জয়
-
4
পাকিস্তানের ম্যাচের ৫০ শতাংশ ফি কর্তন ও ১১ টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট জরিমানা
-
5
স্মৃতি-শেফালির জোড়া ফিফটিতে শ্রীলঙ্কাকে হারিয়ে ভারতের এশিয়া কাপ জয়
শিক্ষার্থীদের জন্য ফ্রি গ্যালারি, বাংলাদেশ-পাকিস্তান টেস্টে বিশেষ উদ্যোগ
শিক্ষার্থীদের জন্য ফ্রি গ্যালারি, বাংলাদেশ-পাকিস্তান টেস্টে বিশেষ উদ্যোগ
আসন্ন বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজ উপলক্ষে কনিষ্ঠ ক্রিকেটপ্রেমীদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে আয়োজকরা। শিক্ষার্থী ও ক্রিকেট একাডেমির প্রশিক্ষণার্থীদের জন্য নির্ধারিত গ্যালারিতে বিনামূল্যে খেলা উপভোগের সুযোগ দেওয়া হচ্ছে।
ঘোষণা অনুযায়ী, নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের নির্ধারিত ইউনিফর্ম পরিহিত এবং বৈধ পরিচয়পত্রসহ শিক্ষার্থীরা মিরপুরের শের-এ-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম টেস্টে (৮–১২ মে) বিনামূল্যে প্রবেশ করতে পারবে। একই সুবিধা সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে (১৬–২০ মে)ও প্রযোজ্য হবে।
এছাড়া ১৫ বছরের কম বয়সী বেসরকারি ক্রিকেট একাডেমিতে প্রশিক্ষণরত শিক্ষার্থীরাও এই সুবিধার আওতায় থাকবে। সেক্ষেত্রে তাদের নিজ নিজ একাডেমির নির্ধারিত পোশাক পরে স্টেডিয়ামে প্রবেশ করতে হবে।
এই উদ্যোগের মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে টেস্ট ক্রিকেটের প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি মাঠে বসে খেলা দেখার অভিজ্ঞতা ছড়িয়ে দেওয়ার প্রত্যাশা সংশ্লিষ্টদের।
