মুল্ডার ও রিকেলটনের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়াকে ২৮৮ রানের লক্ষ্য দিল দক্ষিণ আফ্রিকা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
মুল্ডার ও রিকেলটনের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়াকে ২৮৮ রানের লক্ষ্য দিল দক্ষিণ আফ্রিকা

মুল্ডার ও রিকেলটনের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়াকে ২৮৮ রানের লক্ষ্য দিল দক্ষিণ আফ্রিকা

মুল্ডার ও রিকেলটনের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়াকে ২৮৮ রানের লক্ষ্য দিল দক্ষিণ আফ্রিকা

কেপ টাউনের নিউল্যান্ডসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্টে অলরাউন্ডার উইয়ান মুল্ডারের দুর্দান্ত সেঞ্চুরিতে শক্ত অবস্থানে পৌঁছেছে দক্ষিণ আফ্রিকা। চতুর্থ দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৩৮৭ রানে অলআউট হয়ে অস্ট্রেলিয়াকে জয়ের জন্য ২৮৮ রানের লক্ষ্য দিয়েছে প্রোটিয়ারা।

প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার ৩২৯ রানের জবাবে অস্ট্রেলিয়া ৪২৯ রান তুলে ১০০ রানের লিড নিয়েছিল। দ্বিতীয় ইনিংসে ১৮১ রানে ৫ উইকেট হারিয়ে এক পর্যায়ে চাপে পড়ে স্বাগতিকরা। সেখান থেকে ষষ্ঠ উইকেটে রাইন রিকেলটনকে সঙ্গে নিয়ে ১৫৪ রানের একটি শক্ত জু্টি গড়েন উইয়ান মুল্ডার।

মুল্ডার ২২১ বল খেলে ১০টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ১১৫ রান করে অপরাজিত থাকেন। টেস্ট ক্রিকেটে এটি তার চতুর্থ শতক।

অন্যপ্রান্তে রাইন রিকেলটনও দায়িত্বশীল ব্যাটিং করে সেঞ্চুরি পূরণ করেন। তবে মুল্ডারের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে মাঠ ছাড়েন তিনি। এটি তার ১৮ টেস্টের ক্যারিয়ারে তৃতীয় শতক। এছাড়া দিনের শুরুতে ম্যাথিউ ব্রিটজকে গুরুত্বপূর্ণ ৪৩ রানের অবদান রাখেন। অজি বোলারদের মধ্যে মিচেল স্টার্ক ৬৫ রানে ৩টি এবং অধিনায়ক প্যাট কামিন্স ও নাথান লায়ন উইকেট শিকার করেন।

দিনশেষে জয়ের জন্য অস্ট্রেলিয়ার প্রয়োজন ২৮৮ রান, আর দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ১০টি উইকেট। নিউল্যান্ডসের পিচে পঞ্চম দিনে স্পিনারদের জন্য বাড়তি সুবিধা থাকার সম্ভাবনা থাকায় ম্যাচের শেষ দিনটি রোমাঞ্চকর এক লড়াইয়ের ইঙ্গিত দিচ্ছে।