লঙ্কা টি-টেন লিগে সরাসরি চুক্তিতে গলে সাকিব
-
1
বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন হর্ষিত রানা, দলে ঢুকলেন মোহাম্মদ সিরাজ
-
2
রুদ্ধশ্বাস ফিনিশ, সোহানের ব্যাটে দুই উইকেটের নাটকীয় জয় দুর্বারের
-
3
ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট বিক্রি স্থগিত
-
4
বিশ্বকাপে বাংলাদেশ না থাকায় আগ্রহ হারিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ
-
5
ইশান মালিঙ্গার চোট, শ্রীলঙ্কার বিশ্বকাপ দলে ঢুকলেন প্রমোদ মাদুশান
লঙ্কা টি-টেন লিগে সরাসরি চুক্তিতে গলে সাকিব
লঙ্কা টি-টেন লিগে সরাসরি চুক্তিতে গলে সাকিব
লঙ্কা টি-টেন লিগের প্লেয়ার্স ড্রাফটের আগেই সাকিব আল হাসানকে দলে নিয়েছে গল মারভেলস। প্লাটিনাম প্লেয়ার ক্যাটাগরিতে থাকা সাকিবকে প্রি-ড্রাফ্ট বাছাইয়ে দলে যুক্ত করল গল ফ্র্যাঞ্চাইজি।
এবার শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাচ্ছে টি-টেন লিগ। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ১০ ওভারের এই ক্রিকেট টুর্নামেন্টে গল মারভেলসের হয়ে খেলতে দেখা যাবে বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানকে।
আগামী ১২ ডিসেম্বর শুরু হবে ছোট্ট সংস্করণের টুর্নামেন্টটি। শেষ হবে ২২ ডিসেম্বর। তার আগে ১০ নভেম্বর অনুষ্ঠিত হবে ক্রিকেটারদের নিলাম। অংশ নেবে ছয়টি ফ্র্যাঞ্চাইজি।
প্রতিটি দলে ১৭ জন করে খেলোয়াড় থাকবে। একটি দল বিদেশি খেলোয়াড় নিতে পারবে সর্বোচ্চ ৭ জন।
