আহমেদাবাদে শিরোপার লড়াই, পরিসংখ্যানে এগিয়ে ভারত
-
1
বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে অস্ট্রলিয়ার দল ঘোষণা
-
2
অস্ট্রেলিয়া সফরের আগে বাংলাদেশ শিবিরে ধাক্কা, বাদ ইবাদত, শঙ্কা রানা ও লিটনকে ঘিরে
-
3
২০২৭ সালে ইংল্যান্ড সফরে যাবে বাংলাদেশ পুরুষ ও নারী দল
-
4
আচরণবিধি ভঙ্গের অভিযোগে লিটন-মেহেদীকে জরিমানা, বেশি গুনতে হবে শেখ মেহেদীকে
-
5
প্রথম টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে ৭ উইকেটে হারাল ভারত
আহমেদাবাদে শিরোপার লড়াই, পরিসংখ্যানে এগিয়ে ভারত
আহমেদাবাদে শিরোপার লড়াই, পরিসংখ্যানে এগিয়ে ভারত
আজ টি-টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারত ও নিউজিল্যান্ড মুখোমুখি হচ্ছে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। ক্রিকেট ইতিহাসে এই দুই দলই প্রথম, যারা আইসিসি ইভেন্টের তিনটি আলাদা ফরম্যাটের ফাইনালে একে অপরের বিপক্ষে খেলছে। এর আগে তারা ২০২১ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালেও মুখোমুখি হয়েছিল।
টি–টোয়েন্টি ক্রিকেটে ভারত ও নিউজিল্যান্ডের দেখা হয়েছে মোট ৩০ বার। এর মধ্যে ভারত জিতেছে ১৮ ম্যাচে, নিউজিল্যান্ডের জয় ১১টিতে, আর একটি ম্যাচ টাই হয়েছে। নিজেদের মাঠে ১৫ ম্যাচের মধ্যে ১১টিতেই জিতেছে ভারত। সর্বশেষ ৩১ জানুয়ারির টি–টোয়েন্টি ম্যাচে ২০ ওভারে ৫ উইকেটে ২৭১ রান তুলে ৪৬ রানে জয় পায় ভারত এবং সিরিজ জিতে নেয় ৪–১ ব্যবধানে।
তবে টি–টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে এখনো নিউজিল্যান্ডকে হারাতে পারেনি ভারত। এই টুর্নামেন্টে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়ে তিনবারই হেরেছে ‘মেন ইন ব্লু’। তাদের শেষ দেখা হয়েছিল ২০২১ সালের বিশ্বকাপে দুবাইয়ে। সেই ম্যাচে আগে ব্যাট করে ভারত ২০ ওভারে করে মাত্র ১১০/৭। পরে নিউজিল্যান্ড ১৪.৩ ওভারে লক্ষ্য ছুঁয়ে ফেলে।
আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত খেলেছে ১০টি টি–টোয়েন্টি ম্যাচ, যার মধ্যে জিতেছে ৭টিতে। এই মাঠে ভারতের সর্বোচ্চ স্কোর ২৩৪/৪, যা তারা ২০২৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে করেছিল। সেই ম্যাচে শুবমান গিল অপরাজিত ১২৬ রান করেন।
তবে ভারতীয় সমর্থকদের জন্য কিছুটা উদ্বেগের কারণও রয়েছে। ২০২৩ সালের নভেম্বরের পর আইসিসি টুর্নামেন্টে ভারত মাত্র দুটি ম্যাচ হেরেছে আর দুটিই হয়েছে এই আহমেদাবাদ মাঠে।
সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় আক্ষেপ ছিল ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ ফাইনাল। রোহিত শর্মার নেতৃত্বে পুরো টুর্নামেন্টে অপরাজিত থাকা ভারত ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে শিরোপা হাতছাড়া করে।
চলতি টি–টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত মাত্র একটি ম্যাচ হেরেছে ভারত। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেই হারটিও এসেছে এই আহমেদাবাদেই।
