প্রথম টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে ৭ উইকেটে হারাল ভারত
-
1
পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়ে সিরিজ ৩-০ ব্যবধানে ইংল্যান্ডের
-
2
জাতীয় দল ও ফিটনেস সবার আগে, নাহিদ রানাকে নিয়ে বিসিবির কড়া অবস্থান
-
3
অভিষেকের বিধ্বংসী ফিফটিতে আফগানিস্তানকে উড়িয়ে ভারতের সহজ জয়
-
4
পাকিস্তানের ম্যাচের ৫০ শতাংশ ফি কর্তন ও ১১ টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট জরিমানা
-
5
স্মৃতি-শেফালির জোড়া ফিফটিতে শ্রীলঙ্কাকে হারিয়ে ভারতের এশিয়া কাপ জয়
প্রথম টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে ৭ উইকেটে হারাল ভারত
প্রথম টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে ৭ উইকেটে হারাল ভারত
ওপেনার বৈভব সূর্যবংশীর ঝোড়ো অর্ধশতক এবং চোট সারিয়ে ফেরা পেসার ময়াঙ্ক যাদবের চমৎকার বোলিংয়ে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে সহজ জয় তুলে নিয়েছে ভারত।
জিম্বাবুয়ের দেওয়া ১২৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪০ বল হাতে রেখেই ৭ উইকেটের বড় জয় নিশ্চিত করে সফরকারীরা। এই জয়ের ফলে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল শ্রেয়াস আইয়ারের দল।
টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক শ্রেয়াস আইয়ার। ম্যাচ শুরুর প্রথম বলেই উইকেট তুলে নিয়ে ভারতকে স্বপ্নের সূচনা এনে দেন দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা পেসার ময়াঙ্ক যাদব। জিম্বাবুয়ের টপ অর্ডার ভারতীয় পেস আক্রমণের সামনে দাঁড়াতেই পারেনি, মাত্র ৩২ রানেই ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা।
ওয়েসলি মাধেভেরে (৩৯ রান) ও রায়ান বার্লের (২৬ রান) লড়াইয়ে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১২৫ রান তুলতে সক্ষম হয় জিম্বাবুয়ে। ভারতের হয়ে ময়াঙ্ক যাদব ১৮ রান দিয়ে ২ উইকেট এবং প্রিন্স যাদব ১৯ রান দিয়ে ২ উইকেট শিকার করেন। দুর্দান্ত বোলিংয়ের জন্য ম্যাচসেরা নির্বাচিত হন ময়াঙ্ক যাদব।
১২৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই অভিষেক শর্মার (১১) উইকেট হারালেও জিম্বাবুয়েন বোলারদের ওপর তাণ্ডব চালান তরুণ তুর্কি বৈভব সূর্যবংশী। মাত্র ১৯ বলে ৪টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৫০ রানের এক বিধ্বংসী ইনিংস খেলে সাজঘরে ফেরেন তিনি।
পরবর্তীতে ঈশান কিষাণের ২৪ বলে ৩৫ এবং অধিনায়ক শ্রেয়াস আইয়ারের ২৪ বলে অপরাজিত ২৮ রানের সুবাদে ১৩.২ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত। জিম্বাবুয়ের হয়ে ব্লেসিং মুজারাবানি ২৬ রানে ২টি উইকেট নেন।
