নিউজিল্যান্ডকে উড়িয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ঘরে তুললো ভারত

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 13 ঘন্টা আগে আপডেট: 3 মিনিট আগে
নিউজিল্যান্ডকে উড়িয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ঘরে তুললো ভারত

নিউজিল্যান্ডকে উড়িয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ঘরে তুললো ভারত

নিউজিল্যান্ডকে উড়িয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ঘরে তুললো ভারত

আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাট হাতে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছে ভারত। নিউজিল্যান্ডকে ৯৬ রানের বিশাল ব্যবধানে হারিয়ে টানা ২ বার টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা তুলে নিলো ভারত।

আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ২৫৫ রানের বিশাল সংগ্রহ গড়ে তোলে ভারত। হাইভোল্টেজ এই ফাইনালে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ঝড়ো সূচনা করেন ভারতের দুই ওপেনার সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা। শুরু থেকেই নিউজিল্যান্ডের বোলারদের ওপর আক্রমণাত্মক ব্যাটিং চালিয়ে চাপ তৈরি করেন তারা।

ইনিংসের শুরুতেই বিস্ফোরক ব্যাটিং করেন অভিষেক শর্মা। মাত্র ১৮ বলে অর্ধশতক পূর্ণ করেন এই বাঁহাতি ওপেনার। তার ঝড়ো ব্যাটিংয়ে দ্রুত বড় সংগ্রহের পথে এগিয়ে যায় ভারত। তবে ফিফটি করার পর বেশিক্ষণ টিকতে পারেননি তিনি ৫২ রান করে আউট হন অভিষেক।

অন্যদিকে দুর্দান্ত ছন্দে ব্যাটিং চালিয়ে যান সঞ্জু স্যামসন। সাবলীল স্ট্রোকপ্লেতে নিউজিল্যান্ডের বোলারদের বিপাকে ফেলেন তিনি। ৩৩ বলে অর্ধশতক পূর্ণ করা এই উইকেটরক্ষক ব্যাটার সেঞ্চুরির পথেও এগিয়ে যাচ্ছিলেন। সেমিফাইনালের মতো ফাইনালেও নিজের সামর্থ্যের ঝলক দেখান স্যামসন। তবে শতকের খুব কাছাকাছি গিয়েও থামতে হয় তাকে ৪৬ বলে ৮৯ রানের অসাধারণ ইনিংস খেলে আউট হন তিনি।

এরপর রান উৎসবে যোগ দেন ইশান কিশান। বাঁহাতি এই ব্যাটার দ্রুত অর্ধশতক তুলে নেন। মাত্র ২৩ বলে ফিফটি করা কিশান শেষ পর্যন্ত ২৫ বলে ৫৪ রান করে দলের স্কোরকে আরও শক্ত অবস্থানে নিয়ে যান।

তবে কিশানের বিদায়ের পর ভারতের ইনিংসে সামান্য ধাক্কা লাগে। অধিনায়ক সূর্যকুমার যাদব ক্রিজে এসে প্রথম বলেই শূন্য রানে আউট হয়ে ফেরেন।

এরপর কিছু সময়ের জন্য রান তোলার গতি কিছুটা কমে যায়। হার্দিক পান্ডিয়া ১৩ বলে ১৮ রান করলেও বড় কোনো ঝড় তুলতে পারেননি।

ইনিংসের শেষদিকে তিলক ভার্মা ও শিবম দুবে গুরুত্বপূর্ণ কিছু বাউন্ডারি ও ছক্কা হাঁকিয়ে দ্রুত রান যোগ করেন। তাদের শেষ মুহূর্তের আক্রমণাত্মক ব্যাটিংয়েই ২৫০ রানের মাইলফলক পেরিয়ে যায় ভারত।

নির্ধারিত ২০ ওভার শেষে ২৫৫ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় ভারত। ফলে শিরোপা জিততে নিউজিল্যান্ডের সামনে দাঁড়ায় ২৫৬ রানের কঠিন লক্ষ্য। নিউজিল্যান্ডের হয়ে ৩টি উইকেট শিকার করেন জেমস নিশাম।

এত বড় সংগ্রহ গড়ে ফাইনালের নিয়ন্ত্রণ অনেকটাই নিজেদের দিকে টেনে নেয় ভারত। বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালোই করে কিউইরা। ৯ রান করে আউট ফিন অ্যালেন। আরেক ওপেনার টিম সেইফার্ট চালিয়ে যান তার ব্যাটিং ঝড়। তবে তাকে কেউ সঙ্গ দিতে পারেনি। 

জাসপ্রিত বুমরাহ ও আক্সার প্যাটেলের বোলিং আক্রমণে একের পর এক উইকেট হারাতে থাকে কিউইরা। ৭২ রানেই ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় দলটি। ২৬ বলে ৫২ রানের ইনিংস খেলে আউট হন সেইফার্ট। মিচেল স্যান্টনার করেন ৪৩ রান। ড্যারিল মিচেল করেন ১৭ রান। আর কেউ ছুতে পারেনি ২ অঙ্কের রান। ১৯ ওভারে ১৫৯ রানেইঅল আউট হয় কিউইরা।

ভারতের হয়ে ৪ টি উইকেট শিকার করেন বুমরাহ। প্যাটেল নেন ৩টি উইকেট।