পিছিয়েই গেল ভারত দলের বাংলাদেশ সফর
-
1
নীতিশ ও স্যামসনের দাপটে আফগানিস্তানকে উড়য়ে সিরিজ জয় ভারতের
-
2
চট্টগ্রামে জমকালো আয়োজনে চট্টগ্রাম রিজিওনাল টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
-
3
টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়কত্ব ছাড়লেন জ্যোতি
-
4
জাতীয় ক্রিকেট লিগের ২৮তম আসর শুরু ৩ অক্টোবর, পর্দা নামবে ১৭ নভেম্বর
-
5
স্মৃতি ও সংহতির বার্তায় কাঠমান্ডু সফরে বাংলাদেশ
পিছিয়েই গেল ভারত দলের বাংলাদেশ সফর
পিছিয়েই গেল ভারত দলের বাংলাদেশ সফর
শঙ্কাই সত্যি হলো। শেষমেশ পিছিয়েই গেল ভারত দলের বাংলাদেশে আসা। এ বছর আর বাংলাদেশ সফরে আসছে না ভারত ক্রিকেট দল। এক বছর পিছিয়ে গেল, বাংলাদেশ-ভারত সিরিজ মাঠে গড়াতে পারে আগামী বছরের সেপ্টেম্বরে। সিরিজের সূচি পরে ঠিক করা হবে বলে জানিয়েছে বিসিবি।
তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগস্টে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতীয় দলের। তবে সফরটি আপাতত স্থগিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
২০২৫ সালের আগস্টের পরিবর্তে ২০২৬ সালের সেপ্টেম্বরে সাদা বলের সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে ভারত। দুই দেশের ক্রিকেট বোর্ড মিলিত হয়েই এই সিদ্ধান্তে গেল।
বিসিবি ও বিসিসিআই তাদের বিবৃতিতে জানিয়েছে, পারস্পরিক সমঝোতার ভিত্তিতে বিসিবি ও বিসিসিআই ২০২৫ সালের আগস্টে অনুষ্ঠেয় সাদা বলের সিরিজ দুটি ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করতে সম্মত হয়েছে। সিরিজের সূচি পরে ঠিক করা হবে বলে জানিয়েছে বিসিবি।
