চোটের ধাক্কায় হায়দরাবাদ, কোয়েটজিতে নতুন ভরসা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 3 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
চোটের ধাক্কায় হায়দরাবাদ, কোয়েটজিতে নতুন ভরসা

চোটের ধাক্কায় হায়দরাবাদ, কোয়েটজিতে নতুন ভরসা

চোটের ধাক্কায় হায়দরাবাদ, কোয়েটজিতে নতুন ভরসা

আইপিএলে চোটের ধাক্কায় বেশ অস্থির সময় পার করছে সানরাইজার্স হায়দরাবাদ। দলকে আবার ছন্দে ফেরাতে তাই নতুন ভরসা হিসেবে দলে নেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকার তরুণ পেসার জেরাল্ড কোয়েটজিকে।

ইংল্যান্ডের বাঁহাতি পেসার ডেভিড পাইন ইনজুরিতে ছিটকে যাওয়ার পর তার জায়গাতেই কোয়েটজিকে দলে ভিড়িয়েছে হায়দরাবাদ। ২ কোটি রুপিতে এই চুক্তি সম্পন্ন হয়েছে। পেইন অবশ্য শুরু থেকেই দলে ছিলেন না অস্ট্রেলিয়ার জ্যাক এডওয়ার্ডস সরে দাঁড়ানোর পর তাকে দলে আনা হয়েছিল। কিন্তু দুই ম্যাচে ৫ ওভারে ৭০ রান খরচ করার পর অ্যাঙ্কেল ইনজুরিতে পড়ে তাকেও বিদায় নিতে হয়েছে

এমন পরিস্থিতিতে কোয়েটজির আগমন দলকে কিছুটা স্বস্তি দিচ্ছে। সর্বশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ভালো ছন্দে ছিলেন তিনি। বিশেষ করে একটি ম্যাচে ৩১ রানে ৩ উইকেট নিয়ে দারুণ পারফর্ম করেন। আইপিএলেও তার অভিজ্ঞতা আছে আগে মুম্বাই ইন্ডিয়ান্স ও গুজরাট টাইটান্সের হয়ে খেলেছেন তিনি।

চোটের তালিকায় আরও একটি নাম যোগ হয়েছে ইংল্যান্ডের অলরাউন্ডার ব্রাইডন কার্স। হাতের চোটে তিনি পুরো আসর থেকেই ছিটকে গেছেন। তার বদলে দলে নেওয়া হয়েছে শ্রীলঙ্কার পেসার দিলশান মাদুশাঙ্কাকে।

তবে সব দুঃসংবাদের মাঝেও একটি স্বস্তির খবর পেয়েছে দলটি। অধিনায়ক প্যাট কামিন্স চোট কাটিয়ে ফেরার জন্য প্রস্তুত। সিডনিতে পরীক্ষা-নিরীক্ষার পর তাকে খেলার অনুমতি দেওয়া হয়েছে। সবকিছু ঠিক থাকলে ২৫ এপ্রিল রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচেই মাঠে নামতে পারেন তিনি।