বিসিবির অ্যাডহক কমিটির সদস্যদের পরিচয়
-
1
ইংল্যান্ড টেস্ট দলের পরবর্তী প্রধান কোচ হচ্ছেন স্টিফেন ফ্লেমিং
-
2
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন আজিঙ্কা রাহানে
-
3
সাংবাদিকদেরই প্রশ্ন করলেন শান্ত, তারপর জানালেন অস্ট্রেলিয়া সফরের লক্ষ্য
-
4
অলরাউন্ড সাকিব ও হৃদয়ের কার্যকর ইনিংসে ক্যান্ডির বিরুদ্ধে জাফনার জয়
-
5
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের ১২ ভেন্যু চূড়ান্ত, ফাইনাল হতে পারে জোহানেসবার্গ বা কেপটাউনে
বিসিবির অ্যাডহক কমিটির সদস্যদের পরিচয়
বিসিবির অ্যাডহক কমিটির সদস্যদের পরিচয়
বাংলাদেশ ক্রিকেটে নতুন অধ্যায়ের সূচনা হলো। দেশের ক্রিকেট সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) গঠিত হয়েছে ১১ সদস্যের অ্যাডহক কমিটি, যা দেশের ক্রিকেট পরিচালনা ও প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করতে দায়িত্বে থাকবে।
নতুন কমিটির সভাপতি হয়েছেন তামিম ইকবাল, বাংলাদেশের সাবেক অধিনায়ক। আন্তর্জাতিক ক্রিকেটে ১৬ বছর খেলে তিনি ১৫ হাজারের বেশি রান সংগ্রহ করেছেন।
কমিটির সদস্যরা হলেন:
রাশনা ইমাম – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের স্ত্রী এবং একজন আইনজীবী।
মির্জা ইয়াসির আব্বাস – ঢাকা–৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসের ছেলে। তিনি প্রধানমন্ত্রী কর্তৃক মন্ত্রী পদমর্যাদায় রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন।
সৈয়দ ইব্রাহিম আহমেদ – স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ছেলে।
ইসরাফিল খসরু – অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর ছেলে।
মিনহাজুল নান্নু – জাতীয় দলের সাবেক অধিনায়ক এবং বিসিবির সাবেক প্রধান নির্বাচক। সম্প্রতি তিনি ভেঙে যাওয়া বোর্ডের হেড অব প্রোগ্রামের দায়িত্বে ছিলেন।
আতহার আলী খান – জাতীয় দলের সাবেক ওপেনার এবং ধারাভাষ্যকার।
তানজিল চৌধুরী – বিসিবির সাবেক পরিচালক এবং বর্তমানে প্রাইম ব্যাংকের চেয়ারম্যান।
সালমান ইস্পাহানি – ইস্পাহানি গ্রুপের চেয়ারম্যান।
রফিকুল ইসলাম বাবু – বিসিবির সাবেক পরিচালক।
ফাহিম সিনহা – বিসিবির সাবেক পরিচালক।
