নিউজিল্যান্ড টেস্টের আগে চোটে জ্যাকব বেথেল
-
1
পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়ে সিরিজ ৩-০ ব্যবধানে ইংল্যান্ডের
-
2
জাতীয় দল ও ফিটনেস সবার আগে, নাহিদ রানাকে নিয়ে বিসিবির কড়া অবস্থান
-
3
পাকিস্তানের ম্যাচের ৫০ শতাংশ ফি কর্তন ও ১১ টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট জরিমানা
-
4
অভিষেকের বিধ্বংসী ফিফটিতে আফগানিস্তানকে উড়িয়ে ভারতের সহজ জয়
-
5
স্মৃতি-শেফালির জোড়া ফিফটিতে শ্রীলঙ্কাকে হারিয়ে ভারতের এশিয়া কাপ জয়
নিউজিল্যান্ড টেস্টের আগে চোটে জ্যাকব বেথেল
নিউজিল্যান্ড টেস্টের আগে চোটে জ্যাকব বেথেল
ইংল্যান্ডের ঘরের মাঠের মৌসুমের প্রথম টেস্টের আগে চোটে পড়েছেন তরুণ অলরাউন্ডার জ্যাকব বেথেল। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলতে গিয়ে আঙুলে চোট পেয়েছেন তিনি। ফলে আগামী ৪ জুন নিউজিল্যান্ডের বিপক্ষে লর্ডসে শুরু হতে যাওয়া প্রথম টেস্টে তার খেলা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।
পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচে ফিল্ডিং করার সময় বাউন্ডারি বাঁচাতে গিয়ে বাঁ হাতের রিং ফিঙ্গারে চোট পান বেথেল। এরপর সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে আরসিবির শেষ গ্রুপ ম্যাচে খেলেননি তিনি। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) জানিয়েছে, আরসিবির সঙ্গে সমঝোতার ভিত্তিতে বেথেলকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে। ইংল্যান্ড দলের মেডিকেল টিম তার চোট পর্যবেক্ষণ করবে এবং প্রথম টেস্টে খেলার উপযোগিতা যাচাই করবে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ টেস্টে সিডনিতে নিজের প্রথম সেঞ্চুরি করেছিলেন বেথেল। নিউজিল্যান্ড সিরিজে তাকে তিন নম্বরে ব্যাট করানোর পরিকল্পনা ছিল ইংল্যান্ডের। তবে আইপিএলে খুব একটা ছন্দে ছিলেন না এই ব্যাটার। সাত ইনিংসে করেছেন ৯৬ রান।
বেথেলের অনুপস্থিতিতে ইংল্যান্ড স্কোয়াডে অতিরিক্ত ব্যাটার হিসেবে আছেন সমারসেটের জেমস রিউ। আর প্রয়োজন হলে ডাক পেতে পারেন বেথেলের আরসিবি সতীর্থ জর্ডান কক্সও।
