বিসিবির অ্যাডহক কমিটির সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত
-
1
পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়ে সিরিজ ৩-০ ব্যবধানে ইংল্যান্ডের
-
2
জাতীয় দল ও ফিটনেস সবার আগে, নাহিদ রানাকে নিয়ে বিসিবির কড়া অবস্থান
-
3
অভিষেকের বিধ্বংসী ফিফটিতে আফগানিস্তানকে উড়িয়ে ভারতের সহজ জয়
-
4
পাকিস্তানের ম্যাচের ৫০ শতাংশ ফি কর্তন ও ১১ টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট জরিমানা
-
5
স্মৃতি-শেফালির জোড়া ফিফটিতে শ্রীলঙ্কাকে হারিয়ে ভারতের এশিয়া কাপ জয়
বিসিবির অ্যাডহক কমিটির সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত
বিসিবির অ্যাডহক কমিটির সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির চতুর্থ সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অবস্থিত বিসিবি ম্যানেজমেন্ট অফিসে অনুষ্ঠিত এই সভায় বোর্ডের প্রশাসনিক ও কাঠামোগত বিষয়ে অগ্রগতি আসে।
সভায় কাউন্সিলর মনোনয়নের জন্য অ্যাসোসিয়েশন, ক্লাব ও সংগঠনের তালিকা চূড়ান্ত করা হয়েছে। বিসিবির গঠনতন্ত্রের ১২.৭ অনুচ্ছেদ অনুযায়ী তিনটি ক্যাটাগরির আওতায় মোট ১৯২ জন কাউন্সিলর মনোনীত করা হবে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কাছে চিঠি পাঠানো হবে এবং আগামী ১৬ মে’র মধ্যে মনোনয়ন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
এছাড়া, ৬৪টি জেলা কোচ পদে নিয়োগের জন্য আবেদনকারীদের মূল্যায়নে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমান কোচদের চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর নতুন নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের তাত্ত্বিক ও ব্যবহারিক উভয় ধরনের পরীক্ষা নেওয়া হবে।
অন্যদিকে, ম্যাচ রেফারি ও আম্পায়ারদের চুক্তির মেয়াদ ৩০ এপ্রিল ২০২৬ শেষ হলেও তা আরও তিন মাসের জন্য বাড়ানোর অনুমোদন দিয়েছে বোর্ড।
