লিটন দাসকে হারিয়ে আরও বিপদে বাংলাদেশ
-
1
নীতিশ ও স্যামসনের দাপটে আফগানিস্তানকে উড়য়ে সিরিজ জয় ভারতের
-
2
চট্টগ্রামে জমকালো আয়োজনে চট্টগ্রাম রিজিওনাল টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
-
3
টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়কত্ব ছাড়লেন জ্যোতি
-
4
জাতীয় ক্রিকেট লিগের ২৮তম আসর শুরু ৩ অক্টোবর, পর্দা নামবে ১৭ নভেম্বর
-
5
বিপিএলে ফিক্সিং নিষিদ্ধ চট্টগ্রাম রয়্যালসের সাবেক মালিক ও কর্মকর্তা
লিটন দাসকে হারিয়ে আরও বিপদে বাংলাদেশ
লিটন দাসকে হারিয়ে আরও বিপদে বাংলাদেশ
স্কোরবোর্ডে একশ রান জমা হওয়ার আগেই টপ অর্ডারের চার ব্যাটারকে হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। এরপর টাইগারদের জন্য স্বস্তি হয়ে কলম্বোতে আসে বৃষ্টি। ২ ঘন্টারও বেশি সময় পর আবার খেলা শুরু হলে লিটন-মুশফিকের ব্যাটে বাংলাদেশের দারুণ কামব্যাক।
তবে চা বিরতির ঠিক আগ মুহূর্তে লিটনকে হারিয়ে আরও বিপদ বাড়ে বাংলাদেশের। ৫৬ বলের ইনিংসে লিটন দাসের ব্যাট থেকে আসে ৩৪ রান। অভিষেক টেস্ট খেলতে নামা সোনাল দিনুশার প্রথম শিকার হলেন লিটন। ভাঙে মুশফিকের সাথে গড়া ৬৭ রানের পার্টনারশিপ।
কলম্বো টেস্টের প্রথম দিনের চা বিরতিতে যাওয়ার আগে ৪৯ ওভারে বাংলাদেশের রান ৫ উইকেটে ১৪৪। ৬৪ বলে ৫ চারে ৩৪ রানে অপরাজিত মুশফিকুর রহিম। লিটনের বিদায়ের পর ১ বল খেলা মেহেদী হাসান মিরাজ কোনো রান করতে পারেননি।
