নাহিদ রানার পর পিএসএলে দল পেলেন লিটন দাস ও রিশাদ হোসেন
-
1
চোট কাটিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দলে ফিরলেন লিটন দাস
-
2
ফ্লেমিংয়ের ওপর আস্থা, ইংলিশ কোচিং কাঠামো নিয়ে হতাশ ভন
-
3
অধিনায়কত্ব ছাড়লেন স্কট এডওয়ার্ডস, নেদারল্যান্ডসের নতুন অধিনায়ক বাস ডি লিডে
-
4
দক্ষিণ আফ্রিকার পেস তোপে গুঁড়িয়ে বাংলাদেশ ইমার্জিং, শুরুতেই হার ত্রিদেশীয় সিরিজে
-
5
গ্লোবাল সুপার লিগে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন অ্যামাজন ওয়ারিয়র্স
নাহিদ রানার পর পিএসএলে দল পেলেন লিটন দাস ও রিশাদ হোসেন
নাহিদ রানার পর পিএসএলে দল পেলেন লিটন দাস ও রিশাদ হোসেন
পাকিস্তান সুপার লিগ (পিএসএল) এর প্লেয়ার্স ড্রাফট হচ্ছে আজ (১৩ জানুয়ারি)। যেখানে গোল্ড ক্যাটাগরিতে থাকা নাহিদ রানা দল পেয়েছেন। সিলভার ক্যাটাগরি থেকে দল পেয়েছেন লিটন দাস ও রিশাদ হোসেন।
সিলভার ক্যাটাগরি থেকে লিটন দাসকে নিজেদের শিবিরের অংশ করে করাচি কিংস। একই ক্যাটাগরিতে রিশাদ হোসেনকে নিজেদের করে নেয় লাহোর কালান্দার্স।
এর আগে গোল্ড ক্যাটাগরিতে থাকা নাহিদ রানাকে দলে ভেড়ায় পেশোয়ার জালমি। নাহিদ রানাকে দলে নেওয়ার সময় দলের পক্ষ থেকে বলা হয় 'স্পিড স্টার ফ্রম বাংলাদেশ, নাহিদ রানা'।
প্লাটিনাম ক্যাটাগরিতে থাকা সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান দল পাননি। দল পাননি ডায়মন্ড ক্যাটাগরিতে থাকা হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, তাওহীদ হৃদয়রা।
নাহিদ রানার মত গোল্ড ক্যাটাগরিতে বাংলাদেশ থেকে ছিলেন মেহেদী হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মুক্তার আলি, মোসাদ্দেক হোসেন, নাজমুল হোসেন শান্ত, পারভেজ হোসেন ইমন, রিপন মন্ডল, সৌম্য সরকার, তাইজুল ইসলামরা।
