শারজাহতে আগে ব্যাটিংয়ে লিটন দাসের বাংলাদেশ
-
1
পাকিস্তানের জন্য বড় ধাক্কা, আঙুল ভেঙে উইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন শান মাসুদ
-
2
আলজারি জোসেফ ও ড্যারেন স্যামির মধ্যে বিতর্ক
-
3
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের ১২ ভেন্যু চূড়ান্ত, ফাইনাল হতে পারে জোহানেসবার্গ বা কেপটাউনে
-
4
অলরাউন্ড সাকিব ও হৃদয়ের কার্যকর ইনিংসে ক্যান্ডির বিরুদ্ধে জাফনার জয়
-
5
ফ্লেমিংয়ের ওপর আস্থা, ইংলিশ কোচিং কাঠামো নিয়ে হতাশ ভন
শারজাহতে আগে ব্যাটিংয়ে লিটন দাসের বাংলাদেশ
শারজাহতে আগে ব্যাটিংয়ে লিটন দাসের বাংলাদেশ
আজ (১৭ মে) শারজাহতে শুরু হয়েছে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের ১ম ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছে দুই দল।
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিকরা। আগে ব্যাটিং করবে লিটন দাসের দল।
তিন পেসার (হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব) ও দুই স্পিনার (শেখ মেহেদী ও তানভীর ইসলাম) নিয়ে মাঠে নেমেছে টাইগাররা।
বাংলাদেশ একাদশ-
লিটন দাস (অধিনায়ক), মেহেদী হাসান (সহ অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, জাকের আলি অনিক (উইকেটরক্ষক), শামীম হোসেন, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব।
সংযুক্ত আরব আমিরাত একাদশ-
মোহাম্মদ ওয়াসিম (অধিনায়ক), মোহাম্মদ জোহাইব, আলিশান শারাফু, রাহুল চোপড়া (উইকেটরক্ষক), আসিফ খান, ধ্রুভ পারাশার, সঞ্চিত শর্মা, মোহাম্মদ জোহাইব, মতিউল্লাহ খান, হায়দার আলি ও মোহাম্মদ জাওয়াদউল্লাহ।
