শিরোপার লক্ষ্যেই ডিপিএল শুরু করছে মোহামেডান
-
1
পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়ে সিরিজ ৩-০ ব্যবধানে ইংল্যান্ডের
-
2
জাতীয় দল ও ফিটনেস সবার আগে, নাহিদ রানাকে নিয়ে বিসিবির কড়া অবস্থান
-
3
অভিষেকের বিধ্বংসী ফিফটিতে আফগানিস্তানকে উড়িয়ে ভারতের সহজ জয়
-
4
পাকিস্তানের ম্যাচের ৫০ শতাংশ ফি কর্তন ও ১১ টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট জরিমানা
-
5
স্মৃতি-শেফালির জোড়া ফিফটিতে শ্রীলঙ্কাকে হারিয়ে ভারতের এশিয়া কাপ জয়
শিরোপার লক্ষ্যেই ডিপিএল শুরু করছে মোহামেডান
শিরোপার লক্ষ্যেই ডিপিএল শুরু করছে মোহামেডান
নতুন মৌসুমের শুরুতেই শক্তির বার্তা দিতে প্রস্তুত মোহামেডান স্পোর্টিং ক্লাব। ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) প্রথম দিনেই মাঠে নামছে ঐতিহ্যবাহী এই দল, যেখানে শুরু থেকেই নিজেদের লক্ষ্য পরিষ্কার শিরোপা জয়ের লড়াইয়ে এগিয়ে থাকা।
দলটির ব্যাটিং বিভাগের অন্যতম বড় ভরসা তাওহীদ হৃদয়। সম্প্রতি নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে দারুণ পারফরম্যান্স করা এই ব্যাটার নিজের ভূমিকা নিয়ে পরিষ্কার বার্তাই দিয়েছেন। দলের প্রয়োজনে তিন নম্বরে ব্যাটিং করতে আপত্তি নেই জানিয়ে তিনি বলেন,
‘দেখেন আমার চাওয়াতে (তিনে ব্যাটিং করা নিয়ে) তো কিছু যায় আসে না। এটা দলের চাহিদা। দল যদি আশা করে বা দলের যদি ম্যানেজমেন্ট যদি চিন্তা করে আমাকে নিয়ে যে হ্যাঁ আমি দলকে ওখানে নেমে খেলতে পারব আরো ভালোভাবে, দলের ভালোর জন্য যে সিদ্ধান্ত নেয়, মানে যেকোনো জায়গায় আমি খেলতে রাজি।’
দল হিসেবে নিজেদের পারফরম্যান্স নিয়ে আত্মবিশ্বাসী হৃদয় স্পষ্ট করে জানিয়েছেন, লক্ষ্য শুধুই শিরোপা জয়। তবে সেই লক্ষ্যে পৌঁছাতে প্রক্রিয়ার ভেতর থেকেই ধারাবাহিক পারফরম্যান্সের ওপর জোর দিচ্ছেন তিনি। হৃদয় বলেন,
‘অবশ্যই তো মানে চ্যাম্পিয়ন টিমের তো একটা প্রত্যাশা উঁচুতে থাকবেই। আমাদেরও আছে। কিন্তু দিনশেষে আমাদের পারফর্ম করতে হবে প্রসেসের ভেতর থেকে যতটুকু আমাদের যার যেমন সম্ভাবনা আছে সেই অনুযায়ী পারফর্ম করা। আর দলের যে চাহিদা সেটা অনুযায়ী দলে পারফর্ম করা। অবশ্যই আমরা ফলাফল চাব, কিন্তু প্রক্রিয়া অনুসরণ করে যতটুকু ফলাফল আমাদের ঘরে আনা যায়।’
গনমাধ্যমে হৃদয় আরো বলেন, 'ডিপিএল আছে, প্রিমিয়ার লিগ বিপিএল আছে যেগুলা ঘরোয়া যেগুলা টুর্নামেন্ট আছে সবগুলোতে পারফর্ম করে যদি পারফর্ম ভালো করে অবশ্যই জাতীয় দলে আসবে। আর আমরা এভাবেও চাই যে জাতীয় দলে যে প্লেয়ারটা আসবে সে পারফর্ম করে আসুক এবং জাতীয় দলেও যেন সে যথেষ্ট একটা সুযোগ পায় যেন ওখানে সে তার নিজের পারফরম্যান্সটা দেখানোর জন্য।'
