ফেসবুক পোস্টে হতাশা শোনালেন তাওহীদ হৃদয়
-
1
বাদ পড়ার শঙ্কা উড়িয়ে টেস্ট দলে লাবুশেন, দক্ষিণ আফ্রিকা সফরে নতুন ভরসা কনলি
-
2
নারী এশিয়া কাপে বাংলাদেশকে ৪ উইকেটে হারালো শ্রীলঙ্কা
-
3
ইংল্যান্ড সফরে চরম বিশৃঙ্খলা, পিসিবির শাস্তিমূলক তদন্ত শুরু
-
4
ইংল্যান্ড ক্রিকেট দলের কোচিং প্যানেলে যোগ দিলেন কেভিন পিটারসেন
-
5
অস্ট্রেলিয়ার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার দল ঘোষনা, ফিরলেন ডি কক ও প্রোটোরিয়া
ফেসবুক পোস্টে হতাশা শোনালেন তাওহীদ হৃদয়
ফেসবুক পোস্টে হতাশা শোনালেন তাওহীদ হৃদয়
এবারের ডিপিএলে সবচেয়ে সমালোচনা দেয়া দলটার নাম মোহামেডান স্পোর্টিং ক্লাব। আজ আবাহনী লিমিটেডের বিপক্ষে অঘোষিত ফাইনালে হেরে যায় দলটি। ফাইনাল হেরে তাই সামাজিক যোগাযোগমাধ্যমে মন খারাপের স্ট্যাটাস দিয়েছেন মোহামেডানের ভারপ্রাপ্ত অধিনায়ক তাওহীদ হৃদয়। স্ট্যাটাসে অবশ্য কারো নাম বা কোনো ঘটনা উল্লেখ না করে ক্ষোভও ঝেড়েছেন এই ব্যাটার।
জেনে রাখা ভালো তাওহীদ হৃদয় আম্পায়ারের সাথে মাঠে অশোভন আচরণ সহ গণমাধ্যমে বেফাঁস মন্তব্যের কারণে সমালোচিত হয়েছেন। সম্প্রতি ৮ ডিমেরিট পয়েন্ট পেয়ে ৪ ম্যাচ নিষিদ্ধ হয়েছেন। খেলতে পারেননি ফাইনাল ম্যাচ ও। তাই হৃদয় না বললেও কি কারণে তার মধ্যে ক্ষোভ জন্ম নিয়েছে সেই বিষয়টি স্পষ্ট।
তাওহীদ হৃদয়ের ফেসবুকে দেয়া স্ট্যাটাসটি সরাসরি এখানে তুলে ধরা হলো-
"এবারের প্রিমিয়ার লীগে ২২ গজের বাহিরেও এক প্রকার অলিখিত যুদ্ধ করে গেলো মোহামেডানে স্পোর্টিং ক্লাব। আর কোনো দলকে এতোটা মানসিক যুদ্ধ করতে হয়নি, যতোটা মোহামেডান করেছে।
প্রতিটি গল্পের দুটি দিক থাকে। হয়তো একপক্ষের চাপে অপরপক্ষ আমাদের কখনো জানার সুযোগ হয়না। তাই ঢালাওভাবে সবটা না জেনেই আমরা কিছু করে বসি বা বলে ফেলি। একদম শুরু থেকে যদি সবটাই বলতে পারতাম তবে কাহিনী হতো ভিন্ন, যেটা বলতে পারছি না, কেনো পারছি না তা নাহয় পরেই বলবো!!
নিজেদের ভেতর অনেক কিছুই হয়, বড়-ছোট সবাই ভুল করে, পরিবারের অপর মানুষটা যেনো ছোট বা অপমানিত না হয় সেজন্য নিজেকেও অনেক কিছু নিজের ঘাড়ে নিতে হয়, আবার সহ্য করতে হয়ঃ- হোক সেটা অপমান কিংবা ভালোবাসা। এগুলো মিলেই জীবন। আপাতত এটাই বুঝিয়েছি নিজেকে।
মোহামেডানের কর্তৃপক্ষ প্রত্যেকটি ম্যাচে আমাকে উপস্থিত রাখার জন্য যে চেষ্টা করেছেন তার জন্য আমি কৃতজ্ঞ। আমার সতীর্থ প্লেয়ার, শ্রদ্ধেয় কোচ, সংশ্লিষ্ট সকলের প্রতি ভালোবাসা।"
