মিচেল স্যান্টনারের বদলি হিসেবে কেশব মহারাজকে দলে নিল মুম্বাই ইন্ডিয়ান্স
-
1
ইংল্যান্ড টেস্ট দলের পরবর্তী প্রধান কোচ হচ্ছেন স্টিফেন ফ্লেমিং
-
2
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন আজিঙ্কা রাহানে
-
3
সাংবাদিকদেরই প্রশ্ন করলেন শান্ত, তারপর জানালেন অস্ট্রেলিয়া সফরের লক্ষ্য
-
4
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের ১২ ভেন্যু চূড়ান্ত, ফাইনাল হতে পারে জোহানেসবার্গ বা কেপটাউনে
-
5
অলরাউন্ড সাকিব ও হৃদয়ের কার্যকর ইনিংসে ক্যান্ডির বিরুদ্ধে জাফনার জয়
মিচেল স্যান্টনারের বদলি হিসেবে কেশব মহারাজকে দলে নিল মুম্বাই ইন্ডিয়ান্স
মিচেল স্যান্টনারের বদলি হিসেবে কেশব মহারাজকে দলে নিল মুম্বাই ইন্ডিয়ান্স
ইনজুরির কারণে আইপিএল থেকে ছিটকে গেছেন নিউজিল্যান্ড অলরাউন্ডার মিচেল স্যান্টনার। তার পরিবর্তে দক্ষিণ আফ্রিকার বাঁহাতি স্পিনার কেশব মহারাজকে দলে ভিড়িয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স।
চলতি আসরে চার ম্যাচে পাঁচ উইকেট নেওয়া স্যান্টনার চোট পান চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ওয়াংখেড়ে স্টেডিয়ামে বাউন্ডারিতে ক্যাচ নিতে গিয়ে। ম্যাচ চলাকালীন তাকে ড্রেসিংরুমে কাঁধে আইসপ্যাক নিয়ে দেখা যায় এবং পরে কনকাশন সাবস্টিটিউট ব্যবহার করে দল।
অন্যদিকে, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার হয়ে ৫৪ ম্যাচ খেলা মহারাজ আইপিএলে এখন পর্যন্ত মাত্র দুটি ম্যাচ খেলেছেন, ২০২৪ সালে রাজস্থান রয়্যালসের হয়ে। তবে বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, বিপিএল, ভাইটালিটি ব্লাস্ট ও এসএ২০ তে খেলার অভিজ্ঞতা রয়েছে তার।
সর্বশেষ এসএ২০ মৌসুমে প্রিটোরিয়া ক্যাপিটালসকে নেতৃত্ব দিয়ে ফাইনালে তুলেছিলেন মহারাজ। সেই আসরে ১২ ম্যাচে নিয়েছিলেন ১২ উইকেট। সব মিলিয়ে টি-টোয়েন্টিতে তার রয়েছে ২০৮ ইনিংসে ১৯১ উইকেট, যেখানে ইকোনমি রেট ৭.১২।
মহারাজ ছাড়াও মুম্বাইয়ের স্পিন বিভাগে আছেন এএম গাজানফার, মায়াঙ্ক মার্কান্ডে, রঘু শর্মা এবং অলরাউন্ডার উইল জ্যাকস।
তবে চলতি আসরে খুব একটা ভালো অবস্থায় নেই মুম্বাই ইন্ডিয়ান্স। সাত ম্যাচে মাত্র দুই জয় নিয়ে পয়েন্ট টেবিলের নবম স্থানে রয়েছে দলটি। তাদের পরবর্তী ম্যাচ সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে, ওয়াংখেড়ে স্টেডিয়ামে।
