আফগানিস্তান সিরিজ শেষ মুশফিকুর রহিমের
-
1
পিএসএলের নিষেধাজ্ঞা ঘিরে বিতর্ক, মুজারাবানির পক্ষে এজেন্টের কঠোর প্রতিক্রিয়া
-
2
নাহিদ রানার আগুনে স্পেল, নিউজিল্যান্ড থেমে যায় ১৯৮ এ
-
3
শারমিনের ব্যাটে লড়াই জয়, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ শুরু বাংলাদেশের
-
4
সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশের দাপুটে জয়, সমতায় ফিরল লড়াই
-
5
১ বছরের জন্য পিএসএলে নিষিদ্ধ দাসুন শানাকা
আফগানিস্তান সিরিজ শেষ মুশফিকুর রহিমের
আফগানিস্তান সিরিজ শেষ মুশফিকুর রহিমের
আফগানিস্তানের কাছে গত রাতে বড় পরাজয় দেখল বাংলাদেশ। এরমাঝেই টাইগার শিবিরে মিলল আরও এক দুঃসংবাদ। প্রথম ওয়ানডেতে উইকেটকিপিং গ্লাভস হাতে আঙুলে চোট পান মুশফিকুর রহিম। আর তাতেই মুশফিক ছিটকে গেলেন সিরিজের বাকি অংশ থেকে।
সিরিজের মাঝ পথে দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিমের ছিটকে যাওয়ার সংবাদে চরমভাবে ব্যাকফুটে বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতায় শারজাহতে প্রথম ওয়ানডে বাংলাদেশ হারল ৯২ রানে। বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের ধারণা মুশফিকের আঙুলে চিড় ধরা পড়তে পারে।
শেষ পর্যন্ত যদি মুশফিক ছিটকে যান, তাহলে পরের দুই ম্যাচে উইকেটকিপারের ভূমিকায় একাদশে দেখা যাবে জাকের আলি অনিককে। লিটন দাসও না থাকায় উইকেটরক্ষক জাকের আলি অনিকই এখন দলের একমাত্র ভরসা।
শারজাহতে কাল টসে হেরে আগে ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ। আফগানিস্তানের ইনিংসেই চোট পান উইকেটকিপারের ভূমিকায় থাকা মুশফিক। আর এ কারণেই বদলে যায় তার ব্যাটিং অর্ডার। ৭ নম্বরে ব্যাট করতে নামা মুশফিক অবশ্য ৩ বলের বেশি খেলতে পারেননি, রান করেছেন ১।
বাংলাদেশ দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন এই সিরিজে মুশফিকের খেলা সম্ভবত আর হচ্ছে না, 'হ্যাঁ একটা চোট পেয়েছে। যেটা মনে হচ্ছে একটু সিরিয়াস। কতদিনের জন্য বাইরে থাকবে সেটা পরীক্ষার পর বোঝা যাবে। তবে আপাতত মনে হচ্ছে এই সিরিজে আর খেলতে পারবে না।'
