বিসিবি জানিয়েছে মুশফিকের ইনজুরি আপডেট
-
1
গ্লোবাল সুপার লিগে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন অ্যামাজন ওয়ারিয়র্স
-
2
শ্রীলঙ্কা সফরেও নেই বুমরাহ, হাঁটুর চোটে বিশ্রামের পরামর্শ বিসিসিআই মেডিকেল দলের
-
3
জেন-জি ক্রিকেটারদের বুঝেই কোচিংয়ে মানিয়ে নিচ্ছেন সালাহউদ্দিন, রানাকে না পাওয়ায় আক্ষেপ
-
4
অস্ট্রেলিয়ায় ইতিহাস গড়ার স্বপ্ন নিয়েই যাচ্ছে বাংলাদেশ, বললেন হাবিবুল বাশার
-
5
তিন বছর পর কি মুক্তি মিলছে ইমরান খানের, নেপথ্যে সমঝোতার আভাস
বিসিবি জানিয়েছে মুশফিকের ইনজুরি আপডেট
বিসিবি জানিয়েছে মুশফিকের ইনজুরি আপডেট
আফগানিস্তানের কাছে প্রথম ওয়ানডেতে বড় পরাজয় দেখল বাংলাদেশ। এরমাঝেই টাইগার শিবিরে মিলল আরও এক দুঃসংবাদ। ম্যাচে উইকেটকিপিং গ্লাভস হাতে আঙুলে চোট পান মুশফিকুর রহিম। আর তাতেই ছিটকে গেলেন সিরিজের বাকি অংশ থেকে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ সন্ধ্যায় এক বিবৃতি দিয়ে মুশফিকুর রহিমের ছিটকে যাওয়ার খবর নিশ্চিত করেছে। পরের দুই ম্যাচে অভিজ্ঞ মুশফিককে ছাড়াই সিরিজ বাঁচানোর লড়াইয়ে নামতে হবে বাংলাদেশকে।
দলের ফিজিও দেলোয়ার হোসেন বলেছেন, 'আফগানিস্তানের ব্যাটিং ইনিংসের শেষের দিকে উইকেটকিপিং করতে গিয়ে মুশফিক বাম তর্জনীর ডগায় চোট পান। ম্যাচের পরে এক্স-রেতে ডিআইপি জয়েন্টের কাছে একটি ফ্র্যাকচার দেখা গেছে।'
সিরিজের মাঝ পথে দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিমের ছিটকে যাওয়ার সংবাদে চরমভাবে ব্যাকফুটে বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতায় শারজাহতে প্রথম ওয়ানডে বাংলাদেশ হারল ৯২ রানে। বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের ধারণা মুশফিকের আঙুলে চিড় ধরা পড়তে পারে।
পরের দুই ম্যাচে উইকেটকিপারের ভূমিকায় একাদশে দেখা যাবে জাকের আলি অনিককে। লিটন দাসও না থাকায় উইকেটরক্ষক জাকের আলিই এখন দলের একমাত্র ভরসা।
শারজাহতে কাল টসে হেরে আগে ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ। আফগানিস্তানের ইনিংসেই চোট পান উইকেটকিপারের ভূমিকায় থাকা মুশফিক। আর এ কারণেই বদলে যায় তার ব্যাটিং অর্ডার। ৭ নম্বরে ব্যাট করতে নামা মুশফিক অবশ্য ৩ বলের বেশি খেলতে পারেননি, রান করেছেন ১।
