পাকিস্তান সিরিজে মুস্তাফিজের বদলি খালেদ আহমেদ
-
1
লর্ডসের এমসিসি লাইব্রেরিতে যুক্ত হলো বাংলাদেশের টেস্ট ক্রিকেটের স্মারক প্রকাশনা
-
2
চোটে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন কামিন্স, মার্শের নেতৃত্বে অস্ট্রেলিয়ার স্কোয়াড
-
3
হ্যারি ব্রুক স্বীকার করলেন, ওয়েলিংটনে নাইটক্লাব ঘটনায় ছিলেন অন্য ইংল্যান্ড খেলোয়াড়রাও
-
4
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টি-টোয়েন্টি সিরিজ জয় পাকিস্তানের
-
5
অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপে তিন দলের স্কোয়াড ঘোষণা
পাকিস্তান সিরিজে মুস্তাফিজের বদলি খালেদ আহমেদ
পাকিস্তান সিরিজে মুস্তাফিজের বদলি খালেদ আহমেদ
দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএল খেলতে গিয়ে ইনজুরির কবলে পেসার মুস্তাফিজুর রহমান, ছিটকে গেলেন আসন্ন পাকিস্তান সিরিজের দল থেকে। তার বদলি হিসেবে পাকিস্তান সফরে যাচ্ছেন খালেদ আহমেদ।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ এক বিবৃতিতে নিশ্চিত করে, ইনজুরির কারণে জাতীয় দলের পাকিস্তান সফর থেকে ছিটকে গেছেন মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুরের বাম হাতের বুড়ো আঙুলে ক্লিপ ফ্র্যাকচার হয়েছে, যার ফলে তিনি কমপক্ষে দুই সপ্তাহ মাঠের বাইরে থাকবেন।
জাতীয় দলের ফিজিও দেলোয়ার হোসেন শিবা মুস্তাফিজের চোট ইস্যুতে বলেছেন, 'গতকাল আইপিএলে তার শেষ ম্যাচ খেলার সময় মুস্তাফিজুরের বাম হাতের বুড়ো আঙুলে ক্লিপ ফ্র্যাকচার হয়েছে। এই ইনজুরির জন্য বিশ্রাম এবং পুনর্বাসনের প্রয়োজন। আগামী দুই থেকে তিন সপ্তাহের জন্য ক্রিকেটের থাকবেন।'
বিসিবির নির্বাচন প্যানেল পাকিস্তান সফরের দলে মুস্তাফিজুরের বিকল্প হিসেবে পেসার খালেদ আহমেদকে যুক্ত করেছে।
