২৩ ধাপ এগিয়ে নাহিদ রানার বড় লাফ
-
1
গ্লোবাল সুপার লিগে ইমনের মাঝারি ইনিংসের পরও ৫৩ রানে হারলো লাহোর কালান্দার্স
-
2
বৈভব সূর্যবংশীর তাণ্ডবে জিম্বাবুয়েকে হারিয়ে ৩-০ ব্যবধানে সিরিজ জিতল ভারত
-
3
সোহানের ঝোড়ো ইনিংসের পর গালের বড় জয়
-
4
দক্ষিণ আফ্রিকায় যাচ্ছে বাংলাদেশ ইমার্জিং দল, ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে অংশ নেবে
-
5
অস্ট্রেলিয়া সিরিজের আগে নাহিদকে খেলানো কেন জরুরি ছিল, ব্যাখ্যা দিলেন প্রধান নির্বাচক
২৩ ধাপ এগিয়ে নাহিদ রানার বড় লাফ
২৩ ধাপ এগিয়ে নাহিদ রানার বড় লাফ
অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত বোলিংয়ের পুরস্কার পেলেন নাহিদ রানা। আইসিসির সর্বশেষ ওয়ানডে বোলারদের র্যাংকিংয়ে ২৩ ধাপ এগিয়ে ২৪ নম্বরে উঠে এসেছেন বাংলাদেশের এই গতিতারকা।
মিরপুরে সিরিজের প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে চার উইকেট শিকার করে আলোচনায় আসেন নাহিদ। সেই পারফরম্যান্সই তাকে র্যাংকিয়ে বড় উত্থান এনে দিয়েছে। বাংলাদেশের পেসারদের মধ্যে সাম্প্রতিক সময়ে এটি অন্যতম উল্লেখযোগ্য অগ্রগতি।
এদিকে ওয়ানডে বোলারদের র্যাংকিংয়ে পাকিস্তানের স্পিনার আবরার আহমেদ দুই ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের সিরিজে ছয় উইকেট নেওয়ার সুবাদে এই উন্নতি হয়েছে তার। একই সিরিজে সাত উইকেট নিয়ে চার ধাপ এগিয়ে নবম স্থানে জায়গা করে নিয়েছেন শাহিন শাহ আফ্রিদি।
টেস্ট র্যাংকিংয়েও এসেছে বেশ কিছু পরিবর্তন। ইংল্যান্ডের হ্যারি ব্রুক আবারও বিশ্বের এক নম্বর টেস্ট ব্যাটারের আসনে ফিরেছেন। ২০২৪ সালের পর এই প্রথম শীর্ষস্থান পুনরুদ্ধার করলেন তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে ৫৬ রানের ইনিংস খেলে দলের জয়েও অবদান রাখেন ব্রুক।
আগের শীর্ষস্থানধারী জো রুট নেমে গেছেন তিন নম্বরে। এক ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড। অন্যদিকে আফগানিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করে ভারতের শুবমান গিল দুই ধাপ এগিয়ে আট নম্বরে জায়গা করে নিয়েছেন। নিউ চণ্ডীগড়ে গিলের ১২৬ রানের ইনিংসে ভারত ইনিংস ও ৩০০ রানের বিশাল জয় পেয়েছে।
বোলারদের টেস্ট র্যাংকিংয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে লর্ডসে সাত উইকেট নেওয়ার সুবাদে সাত ধাপ এগিয়ে দশম স্থানে উঠেছেন ইংল্যান্ডের গাস অ্যাটকিনসন। একই সঙ্গে টেস্ট অলরাউন্ডারদের তালিকায়ও তিনি দুই ধাপ এগিয়ে ষষ্ঠ স্থানে উঠে এসেছেন।
