বাংলাদেশে আইপিএল সম্প্রচারে বাধা নেই
-
1
ইংল্যান্ড টেস্ট দলের পরবর্তী প্রধান কোচ হচ্ছেন স্টিফেন ফ্লেমিং
-
2
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন আজিঙ্কা রাহানে
-
3
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের ১২ ভেন্যু চূড়ান্ত, ফাইনাল হতে পারে জোহানেসবার্গ বা কেপটাউনে
-
4
আলজারি জোসেফ ও ড্যারেন স্যামির মধ্যে বিতর্ক
-
5
পাকিস্তানের জন্য বড় ধাক্কা, আঙুল ভেঙে উইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন শান মাসুদ
বাংলাদেশে আইপিএল সম্প্রচারে বাধা নেই
বাংলাদেশে আইপিএল সম্প্রচারে বাধা নেই
বাংলাদেশের টেলিভিশন পর্দায় আবারও ফিরতে পারে আইপিএলের ঝলক, দীর্ঘদিনের অনিশ্চয়তা কাটিয়ে সম্প্রচার নিয়ে সরকারের অবস্থানে এসেছে স্পষ্ট পরিবর্তন।
বাংলাদেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) সম্প্রচার নিয়ে আগের কড়াকড়ি অবস্থান থেকে সরে এসে নমনীয় মনোভাব দেখিয়েছে বর্তমান সরকার। এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে নিজেদের অবস্থান পরিষ্কার করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন, যিনি জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলেকে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি তুলে ধরেন।
সম্প্রচার নীতিতে পরিবর্তনের ব্যাখ্যা দিতে গিয়ে তথ্যমন্ত্রী জানান, সরকার এখন এই বিষয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছে। তিনি বলেন, "আমাদের কাছে আইপিএল দেখানোর ব্যাপারে কোনো আবেদন নিয়ে কেউ আসেনি। খেলাধুলা নিয়ে আমরা রাজনীতি করতে চাই না। কোনো চ্যানেল যদি আইপিএল দেখানোর জন্য আমাদের কাছে আবেদন করে, আমরা ইতিবাচকভাবেই বিবেচনা করব।"
সরকারি অবস্থান আরও স্পষ্ট করতে গিয়ে তিনি ইঙ্গিত দেন, আন্তর্জাতিক সম্প্রচার প্ল্যাটফর্মের মাধ্যমেও আইপিএল দেখানো হলে তাতে আপত্তি থাকবে না। এ প্রসঙ্গে তিনি বলেন, "আমরা কাউকে বাধা দেব না। যদি দেখা যায়, যাবে। জোর করে কিছু করা হবে না।"
এদিকে ক্রীড়া খাতের দৃষ্টিকোণ থেকে বিষয়টি ব্যাখ্যা করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি দুই দেশের সম্পর্কের দিকটি গুরুত্ব দিয়ে খেলাধুলাকে রাজনীতির বাইরে রাখার আহ্বান জানান। একই সঙ্গে তিনি বাস্তবতার কথাও তুলে ধরেন। তিনি বলেন, "আমরা খেলাধুলার সঙ্গে রাজনীতি মেলাতে চাই না।" তবে তিনি আরও জানান, "পিএসএল সম্প্রচারস্বত্ব ইতোমধ্যে কেনা হয়েছে, তাই এখন নতুন করে কিছু ভাবার সুযোগ নেই।"
