চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল খেলবে ভারত-অস্ট্রেলিয়া: রবি, পন্টিং
-
1
পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়ে সিরিজ ৩-০ ব্যবধানে ইংল্যান্ডের
-
2
জাতীয় দল ও ফিটনেস সবার আগে, নাহিদ রানাকে নিয়ে বিসিবির কড়া অবস্থান
-
3
অভিষেকের বিধ্বংসী ফিফটিতে আফগানিস্তানকে উড়িয়ে ভারতের সহজ জয়
-
4
পাকিস্তানের ম্যাচের ৫০ শতাংশ ফি কর্তন ও ১১ টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট জরিমানা
-
5
স্মৃতি-শেফালির জোড়া ফিফটিতে শ্রীলঙ্কাকে হারিয়ে ভারতের এশিয়া কাপ জয়
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল খেলবে ভারত-অস্ট্রেলিয়া: রবি, পন্টিং
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল খেলবে ভারত-অস্ট্রেলিয়া: রবি, পন্টিং
কিছুদিন পরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। বৈশ্বিক এই টুর্নামেন্টকে সামনে রেখে নিজেদের পছন্দের দুই ফাইনালিস্টকে বেছে নিয়েছেন ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রী এবং অস্ট্রেলিয়ার কিংবদন্তি রিকি পন্টিং।
রিকি পন্টিংয়ের মতে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল খেলবে ভারত ও অস্ট্রেলিয়া। আইসিসি রিভিউয়ে সানজানা গনেসানকে তিনি বলেন, "অস্ট্রেলিয়া ও ভারতকে পাশ কাটিয়ে যাওয়া কঠিন। দুই দলের বর্তমান প্লেয়ারদের মেধার ব্যাপারটি চিন্তা করুন, বড় বড় ফাইনালের অতীত ইতিহাসও দেখুন। অনিবার্যভাবে ফেবারিট হিসেবে অস্ট্রেলিয়া ও ভারতের নাম এসে যায়।"
আসলে পন্টিং ভুল কিছু বলেননি। বৈশ্বিক টুর্নামেন্টের ফাইনাল যেনো ভারত আর অস্ট্রেলিয়াকে ছাড়া কল্পনা করাই যায়না। ২০২৩ সালে টেস্ট ও ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল খেলেছে এই দুই দল। দুই বিশ্বকাপেই ভারতকে হারিয়ে শিরোপার স্বাদ নেয় অস্ট্রেলিয়া। আর গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলেছে ভারত।
ভারত ও অস্ট্রেলিয়ার সাথে পাকিস্তানকেও ফেভারিটের তালিকায় রেখেছেন পন্টিং। ২০১৭ সালে সর্বশেষ আসরের শিরোপা জয় করা পাকিস্তানকে নিয়ে পন্টিং বলেন, "এই মুহূর্তে পাকিস্তানও ভালো ক্রিকেট খেলছে। সম্প্রতি ওয়ানডেতে অসাধারণ সময় কাটছে পাকিস্তানের।"
অন্যদিকে রিকি পন্টিংয়ের সুরে সুর মিলিয়েছেন রবি শাস্ত্রী ও। তিনি বলেন, "ভারত ও অস্ট্রেলিয়ার সঙ্গে সেমিফাইনাল খেলতে পারে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। তবে ফাইনালে ভারত ও অস্ট্রেলিয়ার খেলার সম্ভাবনাই বেশি।"
