প্রস্তুত হোম অব ক্রিকেট
-
1
ভারতের বিরুদ্ধে আফগানিস্তানের টি-টোয়েন্টি দল ঘোষনা
-
2
গ্রেপ্তারকাণ্ডের পর ইংল্যান্ড দল থেকে বাদ ব্রাইডন কার্স
-
3
জিম্বাবুয়ে টি-টোয়েন্টি দল ঘোষণা, বাদ পড়েছেন এনগারাভা ও টেলর
-
4
অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের
-
5
হেডিংলে টেস্টে পাকিস্তানের চরম বিপর্যয়, আবহাওয়া বাঁধাকে দায়ী করলেন উমর গুল
প্রস্তুত হোম অব ক্রিকেট
প্রস্তুত হোম অব ক্রিকেট
প্রায় দশ বছরের দাপাদাপি। বুলবুল-মাশরাফি কিংবা শচিন-লারা কার পা পড়েনি এই দশ বছরে মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে! হাজারো ক্ষত নিয়েই এতদিন চলছিলো ম্যাচের পর ম্যাচ।
অবশেষে সংস্কারের কাজে হাত দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। চলতি বছরের মার্চ মাসে সংস্কার কাজ শুরু হয়ে জুলাইতে এসে কাজ পুরোপুরি শেষ হওয়ার পথে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গ্রাউন্ডস কমিটি গতকাল শনিবার গণমাধ্যমকে জানায়, হোম অব ক্রিকেট খ্যাত মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়াম এখন পুরোপুরি প্রস্তত। সব কিছু ঠিক থাকলে আগামী মাসে অস্ট্রেলিয়া সিরিজ দিয়েই ক্রিকেটে ফিরবে ঐতিহ্যবাহী এই স্টেডিয়াম।
প্রায় দশ বছর সংস্কারের অভাবে মাঠের পানি নিষ্কাসন ব্যবস্থা খুব খারাপ পর্যায়ে চলে গিয়েছিলো। ঘাসের অবস্থাও ছিলো খারাপ। এতসব সব কিছুর সংস্কারে ছিলো পুরনো পাইপ বদল, নতুন ঘাস বসানো, নতুন করে বালু,কংক্রিট,পাথর বসানো বসানো হয় ৮ ইঞ্চি মাটি খুঁড়ে।
নতুন করে সংস্কারের ফলে অনেক পরিবর্তন এসেছে মাঠে। জানা গেছে যত বৃষ্টিই হোক, মাঠ খেলার উপযোগী করতে লাগবে মাত্র আধা ঘন্টা সময়।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গ্রাউন্ডস কমিটির তত্ত্বাবধানে গত চার মাস টানা কাজ করে গেছেন কয়েকশত কর্মী। যাদের সাথে ছিলো বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং অষ্ট্রেলিয়ান পরামর্শক কোম্পানি ল্যাবস্কোপ।
এতসব সংস্কারের ফলে মাঠের কতটা উন্নতি হয়েছে সেটিই এখন দেখার বিষয়। আগামী মাসে অস্ট্রেলিয়া সিরিজের মাধ্যমেই বোঝা যাবে হোম অব ক্রিকেট আগের থেকে কতটা উন্নত।
