তামিমকে স্বাগত জানালেন বিসিসিআইয়ের সহ সভাপতি রাজিব শুক্লা
-
1
ইংল্যান্ড টেস্ট দলের পরবর্তী প্রধান কোচ হচ্ছেন স্টিফেন ফ্লেমিং
-
2
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন আজিঙ্কা রাহানে
-
3
সাংবাদিকদেরই প্রশ্ন করলেন শান্ত, তারপর জানালেন অস্ট্রেলিয়া সফরের লক্ষ্য
-
4
অলরাউন্ড সাকিব ও হৃদয়ের কার্যকর ইনিংসে ক্যান্ডির বিরুদ্ধে জাফনার জয়
-
5
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের ১২ ভেন্যু চূড়ান্ত, ফাইনাল হতে পারে জোহানেসবার্গ বা কেপটাউনে
তামিমকে স্বাগত জানালেন বিসিসিআইয়ের সহ সভাপতি রাজিব শুক্লা
তামিমকে স্বাগত জানালেন বিসিসিআইয়ের সহ সভাপতি রাজিব শুক্লা
বাংলাদেশ ক্রিকেটে নতুন অধ্যায়ের সূচনা হলো। জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। ক্রিকেট প্রেমীরা আশা করছেন, তার নেতৃত্বে দেশের ক্রিকেট আরও গতিশীল ও সুশৃঙ্খলভাবে এগিয়ে যাবে।
বোর্ড প্রধানের দায়িত্ব পাওয়ায় তামিমকে অভিনন্দন জানিয়েছেন বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজিব শুক্লা। তিনি এক্সে লিখেছেন, “"বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হওয়ায় তামিম ইকবালকে অভিনন্দন। একজন সাবেক ক্রিকেটার হিসেবে তার নেতৃত্ব দেশ ও দেশের বাইরে বাংলাদেশের ক্রিকেটের সম্ভাবনাকে আরও সমৃদ্ধ করবে।"
জাতীয় ক্রীড়া পরিষদ (NSC) ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করেছে, যার প্রধান হয়েছেন তামিম। যদিও তার এই দায়িত্ব প্রাথমিকভাবে তিন মাসের জন্য, তবে নির্বাচনের জন্য গঠিত কমিটিতেও তিনি সভাপতি হওয়ার জোরালো সম্ভাবনা রাখেন। এই কমিটি দায়িত্ব নেবে আগামী নির্বাচন আয়োজনের জন্য, যা বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যতকে নির্ধারণ করবে।
বোর্ডে নতুন নেতৃত্ব আসার ফলে ভারত-বাংলাদেশের ক্রিকেট সম্পর্কেরও উন্নতির আশা করা হচ্ছে।
