২০২৫ গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্স, উদ্বোধনী ম্যাচ ১০ জুলাই
-
1
পাকিস্তানের জন্য বড় ধাক্কা, আঙুল ভেঙে উইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন শান মাসুদ
-
2
আলজারি জোসেফ ও ড্যারেন স্যামির মধ্যে বিতর্ক
-
3
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের ১২ ভেন্যু চূড়ান্ত, ফাইনাল হতে পারে জোহানেসবার্গ বা কেপটাউনে
-
4
অলরাউন্ড সাকিব ও হৃদয়ের কার্যকর ইনিংসে ক্যান্ডির বিরুদ্ধে জাফনার জয়
-
5
ফ্লেমিংয়ের ওপর আস্থা, ইংলিশ কোচিং কাঠামো নিয়ে হতাশ ভন
২০২৫ গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্স, উদ্বোধনী ম্যাচ ১০ জুলাই
২০২৫ গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্স, উদ্বোধনী ম্যাচ ১০ জুলাই
২০২৫ গ্লোবাল সুপার লিগে অংশগ্রহণ করতে যাচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। এক বিবৃতিতে জিএসএল টি-টোয়েন্টি নিশ্চিত করে, বর্তমান চ্যাম্পিয়নরা ফিরে এসেছে! টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ মাঠে গড়াবে ১০ জুলাই।
গ্লোবাল সুপার লিগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে গায়ানা যাচ্ছে রংপুর রাইডার্স। ২০২৫ সালের সংস্করণটি এই টুর্নামেন্টের দ্বিতীয় আসর। ক্রিকেট ভিক্টোরিয়াকে পরাজিত করে ২০২৪ সালে উদ্বোধনী আসরের চ্যাম্পিয়ন শিরোপা জিতে বিপিএলের রংপুর রাইডার্স।
এই বছরের গ্লোবাল সুপার লিগের ইভেন্টটি গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে ১০ থেকে ১৮ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে। রংপুর রাইডার্স ছাড়াও এই টুর্নামেন্টে অংশ নেবে স্বাগতিক গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স, বিগ ব্যাশের দল হোবার্ট হ্যারিকেন্স, নিউজিল্যান্ডের সুপার স্ম্যাশ চ্যাম্পিয়ন সেন্ট্রাল স্ট্যাগস।
২০২৪ সালের জিএসএলে রংপুর রাইডার্সের নেতৃত্বে ছিলেন নুরুল হাসান সোহান, যার বিচক্ষণ নেতৃত্ব তাদের সফল অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দলের অন্যতম তারকা ব্যাটার সৌম্য সরকার জিতে নেন প্লেয়ার অব দ্য টুর্নামেন্টের পুরস্কার।
পাঁচ ইনিংসে সৌম্য ১৮৮ রান সংগ্রহ করেন। অন্যদিকে কামরুল ইসলাম রাব্বি বোলিং আক্রমণের নেতৃত্ব দেন এবং দলের সর্বোচ্চ উইকেট শিকারী হিসেবে সাতটি গুরুত্বপূর্ণ উইকেট নেন।
