রিশাদ-নাহিদদের ঝলক, বাংলাদেশের অগ্রগতি
-
1
ইংল্যান্ড টেস্ট দলের পরবর্তী প্রধান কোচ হচ্ছেন স্টিফেন ফ্লেমিং
-
2
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন আজিঙ্কা রাহানে
-
3
সাংবাদিকদেরই প্রশ্ন করলেন শান্ত, তারপর জানালেন অস্ট্রেলিয়া সফরের লক্ষ্য
-
4
অলরাউন্ড সাকিব ও হৃদয়ের কার্যকর ইনিংসে ক্যান্ডির বিরুদ্ধে জাফনার জয়
-
5
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের ১২ ভেন্যু চূড়ান্ত, ফাইনাল হতে পারে জোহানেসবার্গ বা কেপটাউনে
রিশাদ-নাহিদদের ঝলক, বাংলাদেশের অগ্রগতি
রিশাদ-নাহিদদের ঝলক, বাংলাদেশের অগ্রগতি
মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সমতা ফিরিয়েছে বাংলাদেশ। সোমবারের ম্যাচে ছয় উইকেটের জয়ে টাইগারদের কয়েকজন ক্রিকেটার ব্যক্তিগত পারফরম্যান্সেও দারুণ উন্নতি করেছেন, যার প্রতিফলন পড়েছে আইসিসি র্যাংকিংয়ে।
সফল রান তাড়ায় বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৭৬ রান করেন ওপেনার তানজিদ হাসান। এই ইনিংসের সুবাদে ওয়ানডে ব্যাটারদের র্যাংকিংয়ে এক লাফে ১৪ ধাপ এগিয়ে এখন ৪০ নম্বরে উঠে এসেছেন তিনি। একই ম্যাচে অপরাজিত ৩০ রান করা তাওহীদ হৃদয়ও উন্নতি করেছেন। পাঁচ ধাপ এগিয়ে যৌথভাবে ২৬তম স্থানে জায়গা করে নিয়েছেন এই মিডল অর্ডার ব্যাটার।
বোলিং বিভাগেও এসেছে ইতিবাচক পরিবর্তন। স্পিনার রিশাদ হোসেন ১০ ধাপ এগিয়ে যৌথভাবে ৫৮তম স্থানে উঠেছেন। আর পেসার নাহিদ রানা বড় লাফ দিয়ে ৩২ ধাপ এগিয়ে এখন ৬৪ নম্বরে অবস্থান করছেন। মিরপুরের ম্যাচে এই দুজন মিলে ৬ উইকেট শিকার করে দলকে জয়ের পথে বড় অবদান রাখেন।
এছাড়া বাঁহাতি পেসার শরিফুল ইসলামও র্যাংকিংয়ে ফিরে এসেছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচেই দুইটি করে উইকেট নেওয়ার ফলে তিনি এখন বোলারদের তালিকায় ৩৯ নম্বরে রয়েছেন। ২০২৪ সালের পর এই প্রথম ওয়ানডে ফরম্যাটে খেলেই নিজের কার্যকারিতা দেখিয়েছেন ২৪ বছর বয়সী এই পেসার।
সামগ্রিকভাবে এই পারফরম্যান্স প্রমাণ করছে, দলের তরুণ ও উদীয়মান ক্রিকেটাররা ধীরে ধীরে নিজেদের জায়গা শক্ত করছেন আন্তর্জাতিক অঙ্গনে। সিরিজ নির্ধারণী ম্যাচের আগে যা বাংলাদেশের জন্য নিঃসন্দেহে বড় আত্মবিশ্বাসের উৎস।
