রোডস কি আসছেন!
-
1
ভারতের বিরুদ্ধে আফগানিস্তানের টি-টোয়েন্টি দল ঘোষনা
-
2
গ্রেপ্তারকাণ্ডের পর ইংল্যান্ড দল থেকে বাদ ব্রাইডন কার্স
-
3
জিম্বাবুয়ে টি-টোয়েন্টি দল ঘোষণা, বাদ পড়েছেন এনগারাভা ও টেলর
-
4
অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের
-
5
হেডিংলে টেস্টে পাকিস্তানের চরম বিপর্যয়, আবহাওয়া বাঁধাকে দায়ী করলেন উমর গুল
রোডস কি আসছেন!
রোডস কি আসছেন!
জন্টি রোডসকে নিয়ে এখনো কিছু পরিস্কার করতে পারেনি বিসিবি। বিসিবি বলছে, চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে।
বিসিবি অনেক আগ থেকেই বলে আসছে কিছুদিনের জন্য হলেও তাঁকে বাংলাদেশ দলের ফিল্ডিং কোচের দায়িত্ব দেয়ার কথা। তবে রোডোস নাকি এখনো তার চুড়ান্ত সিদ্ধান্তই জানায়নি।
এ নিয়ে গত রোববার বিসিবিতে গণমাধ্যমের সাথে কথা বলেন আকরাম খান। ‘রোডস কে দীর্ঘ মেয়াদে পাওয়ার কোন সম্ভাবনা নেই বললেই চলে। আমরা চেষ্টা করছি তাঁকে কয়েক সপ্তাহের জন্য পাওয়ার।’
বিসিবি সূত্রে জানা গেছে, রোডসের সাথে কথা হলেও এখনো কোন রকম চুক্তিতে পৌছাতে পারেনি বিসিবি। তবে বিসিবি চাইছে ২-৩ সপ্তাহের জন্য জন্য জন্টি রোডসকে এনে জাতীয় দল, হাইপারফরম্যান্স দল এবং বয়সভিত্তিক দলের খেলোয়াড়দের কিছু শেখার ব্যাবস্থা করে দিতে।
দক্ষিন আফ্রিকান গণমাধ্যম স্পোর্টস২৪ এর একটি খবরে প্রকাশ করে, বাংলাদেশ দলের সাথে রোডস এখনো কোন চুক্তি করেনি। বাংলাদেশ দলের সাথে রোডস কাজ করবেন কিনা এই ব্যাপারেও সে এখনো সিদ্ধান্ত নেননি। জন্টি রোডস আপাতত আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স এর হয়ে কাজ করায় চুক্তিবদ্ধ।
দক্ষিন আফ্রিকান এই ক্রিকেটার তাঁর ক্যারিয়ারে ৫২ টি টেস্ট ম্যাচ এবং ২৪৫ টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। যাকে সেরা ফিল্ডারদের তালিকায় এখনো প্রথম সারিতেই রাখা হয়।
