শীর্ষে রুট ও হেনরি, ওয়ানডেতে এগোলেন গিল
-
1
ভারতের বিপক্ষে সিরিজে টাকারের নেতৃত্বে নতুন চেহারার আয়ারল্যান্ড
-
2
চোটে আয়ারল্যান্ড-ইংল্যান্ড সফর থেকে ছিটকে গেলেন নিতিশ রেড্ডি
-
3
ধীরগতির ওভার রেটের শাস্তি, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ১২ পয়েন্ট হারাল ইংল্যান্ড
-
4
বাংলাদেশের বিপক্ষে টেস্টে নতুন অধিনায়ক, জিম্বাবুয়ের নেতৃত্বে এনগারাভা
-
5
নাইটক্লাব কাণ্ড ভুলে মাঠে স্টোকস-অ্যাটকিনসন, সিরিজ বাঁচাতে মরিয়া ইংল্যান্ড
শীর্ষে রুট ও হেনরি, ওয়ানডেতে এগোলেন গিল
শীর্ষে রুট ও হেনরি, ওয়ানডেতে এগোলেন গিল
ইংল্যান্ডের ওভালে সফরকারী নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ২৫৩ রানের বড় ব্যবধানে হেরেছে স্বাগতিক ইংল্যান্ড। এই জয়ের মাধ্যমে নিউজিল্যান্ড সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে। ওভাল টেস্ট শেষ হতেই আইসিসি ক্রিকেটারদের র্যাঙ্কিংয়ে এসেছে বড় পরিবর্তন। টেস্ট ব্যাটিংয়ের শীর্ষে ফিরেছেন ইংলিশ তারকা জো রুট এবং বোলিং র্যাঙ্কিংয়ের চূড়ায় যৌথভাবে জায়গা করে নিয়েছেন কিউই পেসার ম্যাট হেনরি।
ওভাল টেস্টের দুই ইনিংসে ৪৬ ও ৭৭ রান করার সুবাদে সতীর্থ হ্যারি ব্রুক এবং অস্ট্রেলিয়ার ট্রাভিস হেডকে টপকে টেস্ট ব্যাটিং র্যাঙ্কিংয়ের এক নম্বরে উঠে এসেছেন জো রুট। এটি রুটের ক্যারিয়ারে দ্বাদশবারের মতো এক নম্বর পজিশনে ফেরা। মজার ব্যাপার হলো, গত ১৮ মাসে ইয়র্কশায়ারের দুই সতীর্থ রুট ও হ্যারি ব্রুকের মধ্যে শীর্ষস্থানটি মোট ছয়বার হাতবদল হয়েছে।
অন্যদিকে, ওভাল টেস্টে ১০৯ রানে ১১ উইকেট নিয়ে ম্যাচ জেতানো পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন কিউই পেসার ম্যাট হেনরি। তিনি বর্তমানে ভারতের তারকা পেসার জাসপ্রিত বুমরাহর সাথে যৌথভাবে বোলিং র্যাঙ্কিংয়ের শীর্ষে অবস্থান করছেন। দুজনেরই রেটিং পয়েন্ট এখন ৮৭০। এর আগে ২০২৪ সালের নভেম্বর থেকে কাগিসো রাবাদাকে টপকে এককভাবে শীর্ষস্থানটি ধরে রেখেছিলেন বুমরাহ।
ম্যাট হেনরির এই ৮৭০ রেটিং পয়েন্ট নিউজিল্যান্ডের ক্রিকেট ইতিহাসে এক অনন্য কীর্তি। কিউই বোলারদের মধ্যে এটি পেস কিংবদন্তি রিচার্ড হ্যাডলির (৯০৯ পয়েন্ট) পর দ্বিতীয় সর্বোচ্চ রেটিং।
সামগ্রিকভাবে ব্যাটসম্যান ও বোলার মিলিয়ে নিউজিল্যান্ডের ক্রিকেট ইতিহাসে হেনরির চেয়ে বেশি রেটিং পয়েন্ট রয়েছে কেবল রিচার্ড হ্যাডলি ও ব্যাটসম্যান কেন উইলিয়ামসনের (৯১৯ পয়েন্ট)।
টেস্ট র্যাঙ্কিংয়ের অন্যান্যদের মধ্যে নিউজিল্যান্ডের সেঞ্চুরিয়ান গ্লেন ফিলিপস ৮ ধাপ এগিয়ে ৩১ নম্বরে এবং হেনরি নিকোলস ১৩ ধাপ এগিয়ে ৪০ নম্বরে উঠে এসেছেন। এছাড়া রাচিন রবীন্দ্র আবারও টেস্টের শীর্ষ ১০ ব্যাটসম্যানের তালিকায় প্রবেশ করেছেন। বোলিংয়ে ইংল্যান্ডের জোফরা আর্চার ৬ ধাপ এগিয়ে ৫০তম এবং জ্যাকব বেথেল ২৯ ধাপ এগিয়ে ৮৫তম স্থানে উঠে এসেছেন।
এদিকে ওয়ানডে র্যাঙ্কিংয়েও বড় রদবদল এসেছে। আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠে ৩-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছে ভারত। এই সিরিজে ২৩৮ রান করে ‘প্লেয়ার অব দ্য সিরিজ’ হওয়া ভারত অধিনায়ক শুভমান গিল তিন ধাপ এগিয়ে ওয়ানডে ব্যাটিং র্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানে উঠে এসেছেন।
ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে আরও উন্নতি করেছেন দুই বাঁহাতি ব্যাটসম্যান। ইশান কিশান ২১ ধাপ এগিয়ে ৪৩তম এবং যশস্বী জয়সওয়াল ৮৪ ধাপের বিশাল লাফে ৭১তম স্থানে উঠে এসেছেন। অন্যদিকে আফগান অধিনায়ক হাশমতুল্লাহ শাহিদি ৪ ধাপ এগিয়ে বর্তমানে ৫২তম অবস্থানে আছেন।
ওয়ানডে বোলিং র্যাঙ্কিংয়েও ভারতীয়দের দাপট দেখা গেছে। আফগানিস্তান সিরিজের শেষ ম্যাচে ৫ উইকেট শিকার করে ভারতের পেসার এম প্রসিধ কৃষ্ণা ৯২তম স্থান থেকে যৌথভাবে ৫৮ নম্বরে উঠে এসেছেন। সিরিজে ৫ উইকেট নেওয়া অপর পেসার অর্শদীপ সিং ১৬ ধাপ এগিয়ে ২২তম স্থানে পৌঁছেছেন। অন্যদিকে আফগান অফ-স্পিনার এ এম গজানফর ৩ ধাপ এগিয়ে ৭১ নম্বরে অবস্থান করছেন।
