ভক্তদের ঈদের শুভেচ্ছা জানালেন সাকিব
-
1
ইংল্যান্ড টেস্ট দলের পরবর্তী প্রধান কোচ হচ্ছেন স্টিফেন ফ্লেমিং
-
2
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন আজিঙ্কা রাহানে
-
3
সাংবাদিকদেরই প্রশ্ন করলেন শান্ত, তারপর জানালেন অস্ট্রেলিয়া সফরের লক্ষ্য
-
4
পাকিস্তানের জন্য বড় ধাক্কা, আঙুল ভেঙে উইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন শান মাসুদ
-
5
অলরাউন্ড সাকিব ও হৃদয়ের কার্যকর ইনিংসে ক্যান্ডির বিরুদ্ধে জাফনার জয়
ভক্তদের ঈদের শুভেচ্ছা জানালেন সাকিব
ভক্তদের ঈদের শুভেচ্ছা জানালেন সাকিব
মুসলিম বিশ্বের ভক্ত-সমর্থকেরা প্রস্তুতি নিচ্ছে পবিত্র ঈদুল ফিতর উদযাপনের জন্য। এই আনন্দঘন মুহূর্তে বাংলাদেশের ক্রিকেট তারকা সাকিব আল হাসান আগেভাগেই সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
জাতীয় দলের অলরাউন্ডার সাকিব আল হাসান বাফেলো বাংলা পেইজে পোস্ট করা এক ভিডিওতে ভক্তদের উদ্দেশে বলেন,
"আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। আশা করি সবার রমজান মাস ভালোভাবে কেটেছে, সিয়াম সাধনার মাধ্যমে কেটেছে। আল্লাহ আপনাদের দোয়া কবুল করুক। সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। ঈদ মোবারক।"
জাতীয় দলের বাইরে থাকা সত্ত্বেও শীঘ্রই দেশে ফেরার সম্ভাবনা রয়েছে সাকিব আল হাসানের। গুঞ্জন রয়েছে আসন্ন নিউজিল্যান্ড সিরিজে তাকে দলে দেখা যেতে পারে।
