ফেসবুকে মানুষের পোস্ট দেখলে সাকিবের হাসি পায়
-
1
পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়ে সিরিজ ৩-০ ব্যবধানে ইংল্যান্ডের
-
2
জাতীয় দল ও ফিটনেস সবার আগে, নাহিদ রানাকে নিয়ে বিসিবির কড়া অবস্থান
-
3
অভিষেকের বিধ্বংসী ফিফটিতে আফগানিস্তানকে উড়িয়ে ভারতের সহজ জয়
-
4
পাকিস্তানের ম্যাচের ৫০ শতাংশ ফি কর্তন ও ১১ টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট জরিমানা
-
5
স্মৃতি-শেফালির জোড়া ফিফটিতে শ্রীলঙ্কাকে হারিয়ে ভারতের এশিয়া কাপ জয়
ফেসবুকে মানুষের পোস্ট দেখলে সাকিবের হাসি পায়
ফেসবুকে মানুষের পোস্ট দেখলে সাকিবের হাসি পায়
জিম্বাবুয়ে সিরিজে অন্তত ২ ম্যাচে আনঅ্যাভেইলেবল সাকিব আল হাসান। বাংলাদেশ জাতীয় দলের বাকি খেলোয়াড়রা যেখানে ডিপিএল আর অনুশীলনে ব্যস্ত, সাকিব তখন আমেরিকায় পরিবারের সঙ্গে। সোশ্যাল মিডিয়াতে মানুষজনের নানা রকম যুক্তি ও চিন্তা দেখে হাসি পায় সাকিবের। খেলার থেকে দূরে বলে ফেসবুকে থাকছেন বেশি সময়।
সাকিব আল হাসান যুক্তরাষ্ট্রে এক অনুষ্ঠানে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষের চিন্তাধারা দেখলে তার হাসি পায়।
'আমেরিকা থাকলে ফেসবুকে বেশি সময় কাটানো হয়, দেশে থাকলে সময় পাই না। সামাজিক যোগাযোগমাধ্যমে এসব দেখলে আমার একটু হাসিই পায় যে মানুষ কত রকম চিন্তা করতে পারে। যা হয়েছে বিসিবি আর আমার আলোচনার মধ্যেই হয়েছে। কারণ, আমাদের অন্যান্য খেলোয়াড়দেরও দেখা জরুরি। বিভিন্ন ধরনের কম্বিনেশন তৈরি করতে হলে আমাদের কী অবস্থায় থাকতে হবে, সে প্রস্তুতিটা নিতে পারি।'
ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজের অন্তত প্রথম দুই ম্যাচ মিস করবেন সাকিব আল হাসান। তবে ফিটনেস ঠিক অবস্থায় থাকলে সাকিব ফিরতে পারেন চট্টগ্রামে ৩য় টি-টোয়েন্টি থেকে। সাকিব জিম্বাবুয়ে সিরিজ শুরুর আগে ডিপিএল সুপার লিগে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে খেলবেন।
'জিম্বাবুয়ে সিরিজে অবশ্যই খেলব। দেশে হয়তো এ নিয়ে একটা কনফিউশন (দ্বিধা) চলছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এটা নিয়ে কথা চলছে যে আমি জিম্বাবুয়ে সিরিজে শুরু থেকে খেলব না, ডিপিএল খেলব...আসলে কোচ, অধিনায়ক সবার সঙ্গে আগে কথা বলে রেখেছিলাম। কোচ বলেছিলেন দুটো ম্যাচ খেললেই হবে। এরপর অধিনায়ক ও নির্বাচকদের সঙ্গে কথা বলি, তারা বলেছে দুটো না তিনটা ম্যাচ খেলো, তাহলে আমাদের জন্য ভালো হয়। আমি বলেছি সমস্যা নেই। এটাই সিদ্ধান্ত হয়েছে, যেটা নিয়ে দেশে এত কনফিউশন দেখতে পাচ্ছি। খুবই অবান্তর আলোচনা।'
সাকিব ম্যাচ খেলার বিষয়ে আবারও পরিষ্কার করলেন, 'আসলে এগুলো আলোচনার মাধ্যমেই হয়, আমার ইচ্ছামতো হয় না। যেহেতু ঢাকা প্রিমিয়ার লিগে দুটি ম্যাচ থাকবে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ তিন ম্যাচ খেলার আগে। সেহেতু দুটি ম্যাচ খেলার সুযোগ থাকবে, এ ছাড়া প্রস্তুতিটাও ভালো হবে। সে কারণে আসলে এই দুইটা ম্যাচ খেলা। এখানে এর বেশি নাই।'
