সাকিবের অনুজ্জ্বল দিনে নিউ ইয়র্কের হার

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 14 ঘন্টা আগে আপডেট: 9 মিনিট আগে
সাকিবের অনুজ্জ্বল দিনে নিউ ইয়র্কের হার

সাকিবের অনুজ্জ্বল দিনে নিউ ইয়র্কের হার

সাকিবের অনুজ্জ্বল দিনে নিউ ইয়র্কের হার

মেজর লিগ ক্রিকেট সান ফ্রান্সিসকো ইউনিকর্নসের কাছে ৫ উইকেটে হেরেছে এমআই নিউ ইয়র্ক। পোমোনায় অনুষ্ঠিত এই ম্যাচে এমআই নিউ ইয়র্কের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান ব্যাট এবং বল হাতে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি, যা দলের পরাজয়ের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে।

টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় সান ফ্রান্সিসকো ইউনিকর্নস। প্রথমে ব্যাট করতে নেমে সান ফ্রান্সিসকোর বোলারদের তোপের মুখে পড়ে এমআই নিউ ইয়র্কের শক্তিশালী ব্যাটিং লাইনআপ। ওপেনার কুইন্টন ডি কক খাতা খোলার আগেই বিদায় নেন। 

দলের এই বিপর্যয়কর পরিস্থিতিতে মিডল অর্ডারে হাল ধরতে ব্যর্থ হন বাংলাদেশের পোস্টার বয় সাকিব আল হাসান। ৫ নম্বরে ব্যাটিং করতে নেমে মাত্র ৩ বলে ১ রান করে ম্যাট শর্টের বলে ব্রডি কাউচের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি।

সাকিবের দ্রুত বিদায়ের পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে এমআই নিউ ইয়র্ক। নিকোলাস পুরানের ২০ এবং কর্বিন বশের ২১ রানের ওপর ভর করে কোনোমতে ২০ ওভারে সব উইকেট হারিয়ে ১০৪ রান সংগ্রহ করে তারা। সান ফ্রান্সিসকোর পক্ষে অলরাউন্ডার ম্যাট শর্ট মাত্র ১৭ রান দিয়ে ৪টি উইকেট শিকার করেন।

১০৫ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে সান ফ্রান্সিসকো ইউনিকর্নস প্রথম ওভারেই উইকেট হারালেও সঞ্জয় কৃষ্ণমূর্তির দায়িত্বশীল ব্যাটিংয়ে জয়ের দিকে এগিয়ে যায়। সঞ্জয় ৪৫ বলে ৪৮ রান করে অপরাজিত থাকেন।

এমআই নিউ ইয়র্ককে ম্যাচে ফেরাতে অধিনায়ক কায়রন পোলার্ড বোলিংয়ে নিয়ে আসেন সাকিব আল হাসানকে। তবে বল হাতেও উইকেট খরায় ভুগতে হয়েছে তাকে। নিজের কোটার ৪ ওভার বোলিং করে কোনো উইকেটের দেখা পাননি সাকিব, খরচ করেন ২৫ রান (ইকোনমি ৬.২৫)। শেষ পর্যন্ত ১৬.৫ ওভারে ৫ উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় সান ফ্রান্সিসকো ইউনিকর্নস।

ম্যাচে দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সের (৪ উইকেট ও ২১ রান) জন্য ম্যাচ সেরার পুরস্কার জেতেন সান ফ্রান্সিসকোর ম্যাট শর্ট। সাকিবের এমআই নিউ ইয়র্ক এই হারের ফলে টুর্নামেন্টের পয়েন্ট টেবিলে কিছুটা ধাক্কা খেল।