ভারতের নতুন টেস্ট অধিনায়ক শুবমান গিল
-
1
গোড়ালির চোট কাটিয়ে প্রথম ইনিংসে নামতে পারছেন না সাদমান
-
2
১৩ বছরের টেস্ট ক্যারিয়ার থেকে অবসর নিলেন মোহাম্মদ শামি
-
3
জিম্বাবুয়ের ৫০৪ রানের জবাবে আফগানিস্তানের দারুণ শুরু, দ্বিতীয় দিন শেষে তুলল ১১৩
-
4
তাওহিদ হৃদয়ের একা লড়াইয়ের মাঝেও ধসে বাংলাদেশের ইনিংস
-
5
হৃদয়ের ডাবল সেঞ্চুরি, সিলেট টেস্টে ব্যাকফুটে ওয়েস্ট ইন্ডিজ
ভারতের নতুন টেস্ট অধিনায়ক শুবমান গিল
ভারতের নতুন টেস্ট অধিনায়ক শুবমান গিল
ইংল্যান্ডে আসন্ন পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। শুবমান গিলকে ভারতের টেস্ট দলের নতুন অধিনায়ক হিসেবে নিযুক্ত করা হয়েছে।
রোহিত শর্মার অবসরের পর গিলের অধিনায়কত্বে ভারতীয় ক্রিকেটে এক নতুন যুগের সূচনা। হিটম্যানের পর শুবমানের উপরেই ভরসা রাখলেন নির্বাচকরা। আর টেস্ট টিমের সহ-অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে রিশাব পান্টকে।
ভারতের জার্সিতে এখন পর্যন্ত ৩২টি টেস্ট খেলেছেন শুবমান গিল। ৫৯ ইনিংসে ৩৫.০৫ গড়ে করেছেন ১৮৯৩ রান। শুবমানের ঝুলিতে রয়েছে ৫টি সেঞ্চুরি এবং ৭টি হাফ সেঞ্চুরি। ভবিষ্যতের কথা মাথায় রেখে শুবমানের হাতেই নেতৃত্বের ব্যাটন তুলে দিয়েছে বিসিসিআই।
ইংল্যান্ড সফরের জন্য ভারতের ১৮ সদস্যের দলে করুণ নায়ার, শারদুল ঠাকুর এবং সাই সুদর্শনও রয়েছেন। তবে মোহাম্মদ শামি নেই।
