সিরাজকে বিশ্রাম, টি-টোয়েন্টি দলে প্রসিধ কৃষ্ণ
-
1
পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়ে সিরিজ ৩-০ ব্যবধানে ইংল্যান্ডের
-
2
জাতীয় দল ও ফিটনেস সবার আগে, নাহিদ রানাকে নিয়ে বিসিবির কড়া অবস্থান
-
3
পাকিস্তানের ম্যাচের ৫০ শতাংশ ফি কর্তন ও ১১ টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট জরিমানা
-
4
অভিষেকের বিধ্বংসী ফিফটিতে আফগানিস্তানকে উড়িয়ে ভারতের সহজ জয়
-
5
স্মৃতি-শেফালির জোড়া ফিফটিতে শ্রীলঙ্কাকে হারিয়ে ভারতের এশিয়া কাপ জয়
সিরাজকে বিশ্রাম, টি-টোয়েন্টি দলে প্রসিধ কৃষ্ণ
সিরাজকে বিশ্রাম, টি-টোয়েন্টি দলে প্রসিধ কৃষ্ণ
আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য ভারতীয় দলে পরিবর্তন এসেছে। পেসার মোহাম্মদ সিরাজকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তার পরিবর্তে দলে ডাকা হয়েছে প্রসিধ কৃষ্ণকে
বিসিসিআই এক বিবৃতিতে জানিয়েছে, মেডিকেল টিম ও টিম ম্যানেজমেন্টের আলোচনার পর সিরাজকে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের অংশ হিসেবে বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে। দীর্ঘ আন্তর্জাতিক মৌসুমের আগে সতর্কতামূলক এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ভারতের হয়ে এখন পর্যন্ত পাঁচটি টি-টোয়েন্টি খেলেছেন প্রসিধ। সেই ম্যাচগুলোতে তিনি নিয়েছেন ৮ উইকেট। সর্বশেষ ২০২৩ সালের নভেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই সংস্করণে খেলেছিলেন তিনি।
প্রসিধ আগামী ১৩ জুন শুরু হতে যাওয়া আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দলেও রয়েছেন। তবে সেই সিরিজে জায়গা হয়নি সিরাজের। সম্প্রতি নিউ চণ্ডীগড়ে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট জয়ে খেলেছিলেন দুজনই।
আইপিএল ২০২৬ মৌসুমে গুজরাট টাইটান্সের হয়ে ১৭ ম্যাচ খেলেন সিরাজ। অন্যদিকে দলের ফাইনালে ওঠার পথে ১২ ম্যাচে মাঠে নামেন প্রসিধ।
আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষে ইংল্যান্ডে ওয়ানডে সিরিজ খেলবে ভারত। এরপর জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড সফরও রয়েছে তাদের সূচিতে।
আগামী ২৬ ও ২৮ জুন বেলফাস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি খেলবে ভারত। এরপর ১ থেকে ১১ জুলাই ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অংশ নেবে তারা।
আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজের জন্য ভারতের টি-টোয়েন্টি দল:
শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, ইশান কিষান, শিবম দুবে, তিলক ভার্মা (সহ-অধিনায়ক), নীতিশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোই, প্রসিধ কৃষ্ণ, হর্ষিত রানা, আর্শদীপ সিং, প্রিন্স যাদব ও বৈভব সূর্যবংশী।
