এলিসের ইনজুরিতে সিএসকে দলে স্পেন্সার জনসন
-
1
ইংল্যান্ড টেস্ট দলের পরবর্তী প্রধান কোচ হচ্ছেন স্টিফেন ফ্লেমিং
-
2
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন আজিঙ্কা রাহানে
-
3
সাংবাদিকদেরই প্রশ্ন করলেন শান্ত, তারপর জানালেন অস্ট্রেলিয়া সফরের লক্ষ্য
-
4
পাকিস্তানের জন্য বড় ধাক্কা, আঙুল ভেঙে উইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন শান মাসুদ
-
5
অলরাউন্ড সাকিব ও হৃদয়ের কার্যকর ইনিংসে ক্যান্ডির বিরুদ্ধে জাফনার জয়
এলিসের ইনজুরিতে সিএসকে দলে স্পেন্সার জনসন
এলিসের ইনজুরিতে সিএসকে দলে স্পেন্সার জনসন
ইনজুরিতে ছিটকে যাওয়া অস্ট্রেলিয়ান পেসার নাথান এলিসের পরিবর্তে আইপিএলের জন্য নতুন খেলোয়াড় দলে ভিড়িয়েছে চেন্নাই সুপার কিংস (সিএসকে)। বদলি হিসেবে দলে নেওয়া হয়েছে বাঁহাতি পেসার স্পেন্সার জনসনকে, যিনি ১.৫ কোটি রুপিতে যোগ দিচ্ছেন ফ্র্যাঞ্চাইজিটিতে।
গত ১১ মার্চ ঘরোয়া ওয়ানডে কাপ ফাইনালে পুরোনো হ্যামস্ট্রিং ইনজুরি বাড়িয়ে ফেলেন এলিস, যার ফলে পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে যান তিনি। যদিও ২০২৫ মৌসুমে সিএসকের হয়ে মাত্র একটি ম্যাচ খেলেছিলেন, তবুও তাকে আগেই ২ কোটি রুপিতে দলে রেখে দিয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি।
৩০ বছর বয়সী জনসন আন্তর্জাতিক পর্যায়ে অস্ট্রেলিয়ার হয়ে পাঁচটি ওয়ানডে ও আটটি টি-টোয়েন্টি খেলেছেন। টি-টোয়েন্টি ক্যারিয়ারে তার ম্যাচ সংখ্যা ৭১। তবে ইনজুরির কারণে গত আইপিএলের পর থেকে প্রতিযোগিতামূলক ক্রিকেটে নিয়মিত ছিলেন না তিনি।
আইপিএলে এর আগে গুজরাট ও কলকাতার হয়ে খেলেছেন জনসন। ২০২৪ মৌসুমে গুজরাটের হয়ে ৫ ম্যাচে ৪ উইকেট নেন তিনি। পরের মৌসুমে কলকাতার হয়ে ৪ ম্যাচে শিকার করেন ১ উইকেট। ২০২৬ নিলামে অবিক্রীত থাকলেও শেষ পর্যন্ত সিএসকের স্কোয়াডে সুযোগ পেলেন এই পেসার।
