ক্রীড়াঙ্গনের কিংবদন্তি আবদুস সাদেক আর নেই, বিসিবির শোক
-
1
চেষ্টা করেছি বলের মেরিট অনুযায়ী খেলার- মিরাজ
-
2
ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজ সমতায় ফেরাল পাকিস্তান
-
3
বাংলাদেশের মুখোমুখি হওয়ার আগে অজি পেসারের নতুন কৌশল
-
4
মিরাজের দুর্দান্ত সেঞ্চুরি, ডারউইনে প্রথম দিনে ২৬৩ রানে গুটিয়ে গেল বাংলাদেশ
-
5
পাকিস্তানের বিপক্ষে টেস্ট দলে জো রুটদের নতুন অধ্যায় ৩ নম্বরে জর্ডান কক্স
ক্রীড়াঙ্গনের কিংবদন্তি আবদুস সাদেক আর নেই, বিসিবির শোক
ক্রীড়াঙ্গনের কিংবদন্তি আবদুস সাদেক আর নেই, বিসিবির শোক
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গভীর শোক প্রকাশ করছে দেশের ক্রীড়াঙ্গনের অন্যতম শ্রদ্ধেয় ও বিশিষ্ট ব্যক্তিত্ব আবদুস সাদেকের মৃত্যুতে। আজ ঢাকায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত আবদুস সাদেক আন্তর্জাতিক হকিতে পাকিস্তান ও বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। তিনি শুধু একজন খ্যাতিমান হকি খেলোয়াড়ই ছিলেন না, দেশের শীর্ষ পর্যায়ের ঘরোয়া ফুটবলেও সফলতার সঙ্গে খেলেছেন। খেলোয়াড় হিসেবে এবং পরবর্তীতে সংগঠক হিসেবে ক্রীড়াঙ্গনে তাঁর অবদান তাঁকে এনে দিয়েছে ব্যাপক সম্মান ও স্বীকৃতি।
বিশেষ করে হকিসহ দেশের খেলাধুলার উন্নয়ন ও প্রসারে তাঁর নিষ্ঠা অসংখ্য ক্রীড়াবিদকে অনুপ্রাণিত করেছে এবং বাংলাদেশের ক্রীড়াঙ্গনের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
আবদুস সাদেকের মৃত্যুতে বিসিবি সভাপতি, পরিচালনা পর্ষদ, খেলোয়াড় ও কর্মকর্তারা গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। একই সঙ্গে তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
