শ্রীলঙ্কা সিরিজের জন্য বাংলাদেশ নারী দলের স্কোয়াড ঘোষণা
-
1
ইংল্যান্ড টেস্ট দলের পরবর্তী প্রধান কোচ হচ্ছেন স্টিফেন ফ্লেমিং
-
2
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন আজিঙ্কা রাহানে
-
3
সাংবাদিকদেরই প্রশ্ন করলেন শান্ত, তারপর জানালেন অস্ট্রেলিয়া সফরের লক্ষ্য
-
4
অলরাউন্ড সাকিব ও হৃদয়ের কার্যকর ইনিংসে ক্যান্ডির বিরুদ্ধে জাফনার জয়
-
5
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের ১২ ভেন্যু চূড়ান্ত, ফাইনাল হতে পারে জোহানেসবার্গ বা কেপটাউনে
শ্রীলঙ্কা সিরিজের জন্য বাংলাদেশ নারী দলের স্কোয়াড ঘোষণা
শ্রীলঙ্কা সিরিজের জন্য বাংলাদেশ নারী দলের স্কোয়াড ঘোষণা
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ সামনে রেখে শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ২০ এপ্রিল রাজশাহীতে শুরু হবে এই সিরিজ।
ঘোষিত দলে একমাত্র নতুন মুখ ২০ বছর বয়সী উইকেটকিপার-ব্যাটার জুয়াইরিয়া ফেরদৌস, যিনি ইতোমধ্যে বাংলাদেশের হয়ে সাতটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। এছাড়া দীর্ঘ সাত বছর পর ওয়ানডে দলে ফিরেছেন ডানহাতি মিডল অর্ডার ব্যাটার সারমিন সুলতানা।
দলের নেতৃত্বে থাকছেন নিগার সুলতানা জ্যোতি, সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন নাহিদা আক্তার।
স্কোয়াড:
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), ফারজানা হক, শবনমা মোস্তারি, ফাহিমা খাতুন, শারমিন আক্তার সুপ্তা, রিতু মনি, শর্না আক্তার, রাবেয়া খান, সারমিন সুলতানা, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সুলতানা খাতুন, সানজিদা আক্তার মাগলা, জুয়াইরিয়া ফেরদৌস।
স্ট্যান্ডবাই:
দিলারা আক্তার, শরিফা খাতুন, ফারজানা ইয়াসমিন, তাজনেহার।
